হোম > জাতীয়

শাপলা চত্বর-কাণ্ডে আসামি হচ্ছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ফাইল ছবি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ বুধবার মামুনের আসামি হওয়ার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমাদের অনেকগুলো মামলা তদন্তাধীন। গুমের মামলা, ক্রসফায়ারের মামলা, শাপলা চত্বরের ঘটনা। অনেকগুলো ঘটনায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সংশ্লিষ্টতা পাচ্ছি। তবে শাপলা চত্বরের ঘটনায় যে সাক্ষ্যপ্রমাণ ইতিমধ্যে পেয়েছি, এতে তাঁকে মামলায় সম্পৃক্ত করব আশা করছি। এটা মোটামুটি নিশ্চিত। কারণ, তাঁর বিরুদ্ধে সরাসরি অভিযোগ পাওয়া যাচ্ছে।’

আগামী ১৫ দিনের মধ্যে শাপলা চত্বর মামলার তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়ে আশা করছেন চিফ প্রসিকিউটর।

এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ওই মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে তাঁর। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিলও করেছেন তিনি।

হজ টিকিটে সিন্ডিকেট ভেঙে ৩৬,৮০০ টাকা কমানো হয়েছে: পর্যটনমন্ত্রী

গ্যাসের দাম বাড়ছে না, জানাল জ্বালানি মন্ত্রণালয়

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

গণতন্ত্র ও অর্থনৈতিক স্বাধীনতার সুফল পেতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান কৃষিমন্ত্রীর

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

চীনের এআই জোটে পর্যবেক্ষক হচ্ছে বাংলাদেশ

বিমান খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে: মন্ত্রী আফরোজা খানম

সরকারের নীতিগত পদক্ষেপের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র: মাহদী আমিন

জুলাইয়ের চেতনা মহান মুক্তিযুদ্ধের চেতনারই বর্ধিত প্রবাহ: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে গরের বৈঠক: সরকারে আস্থা যুক্তরাষ্ট্রের, বিনিয়োগের ইঙ্গিত