হোম > জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট জেয়াদ আল মালুম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র কনসালট্যান্ট মেহেদী মাসুদও এ সংবাদ নিশ্চিত করেছেন।

গত ২৫ মে রাতে হঠাৎ অসুস্থ (স্ট্রোক) হয়ে পড়লে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী ও প্রসিকিউটর জেয়াদ আল মালুমকে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফুসফুসে মারাত্মক সংক্রমণ ও জটিলতা ধরা পড়ে। গত বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত তিনি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।

জেয়াদ আল মালুম ২০১০ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের সাবেক আমির গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ বেশ কয়েকজন যুদ্ধাপরাধীর মামলার বিচারে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।

শিশুশ্রম প্রতিরোধ দিবস: জীবিকার চাপে বই ছেড়ে কাজে ঢুকছে শিশুরা

ভোটের ইশতেহার বাস্তবায়নে নজর দিচ্ছে সরকার

সুশাসনের রূপরেখা ছাড়া বাজেট বাস্তবায়ন নিয়ে প্রশ্ন টিআইবির

সিম কার্ডের কর প্রত্যাহার আংশিক স্বস্তি, পূর্ণ সমাধান নয়: মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন

বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে স্পিকারের অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাঁচ জেলায় এসপিসহ ১২ কর্মকর্তা বদলি

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর: ডেপুটি স্পিকার

জেলা-উপজেলা পর্যায়ে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যবস্থা

কুয়েতের আকাশসীমা বন্ধ: ঢাকা থেকে যাওয়া দুই ফ্লাইটের সৌদিতে অবতরণ