হোম > জাতীয়

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তারদের ৩ জন ফেরত এসেছেন, চলছে জিজ্ঞাসাবাদ: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার ৩৬ বাংলাদেশির মধ্যে তিনজন এরই মধ্যে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। গণমাধ্যমকে তিনি জানান, দেশে ফেরত আসা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকি যারা ফিরবেন, তাদেরও একইভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে।

ড. আসিফ নজরুল একটি গণমাধ্যমকে বলেন, তারা জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা যাচাই করা হচ্ছে। কেউ জড়িত থাকলে, দেশের নিজস্ব তদন্ত বা মালয়েশিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ ইসমাইল শুক্রবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইসলামিক স্টেট (আইএস)-এর মতাদর্শ প্রচার এবং অর্থ সংগ্রহের অভিযোগে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ওই শ্রমিকরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আইএস-এর পক্ষে প্রচারণা চালাতেন এবং সিরিয়া ও বাংলাদেশে অর্থ পাঠাতেন।

এ ব‍্যাপারে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া তুলে ধরে উপদেষ্টা বলেন, মালয়েশিয়া আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র। সেখানে কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। এই ধরনের ঘটনায় আমাদের মতো মালয়েশিয়ার পক্ষেও উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তিনি আরও বলেন, এটি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। আমরা মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ রেখে চলেছি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। দেশে ফেরত আসা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। কারও বিরুদ্ধে যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে বিচারের মুখোমুখি করা হবে।

আরও খবর পড়ুন:

মধ্যপ্রাচ্যের আকাশসীমা সংকট: ১২ দিনে ঢাকায় বাতিল ৩৯১ ফ্লাইট

ভোট ছাড়া সংরক্ষিত আসনে বসার কোনো অর্থ নেই

৮ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্বরাষ্ট্রের সম্মতি ছাড়াই

তদবিরের জন্য ‎কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল

প্রসিকিউটরদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি

দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব, শেয়ার ও গাড়ির তথ্য চায় দুদক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

স্ত্রীসহ লে. কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিমান চলাচল খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জোর সিভিল এভিয়েশনের সেমিনারে