হোম > জাতীয়

মহামারিকালে পানির দাম বাড়াল ওয়াসা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনা মহামারিতে বিপর্যস্ত দেশ। নগরে বেড়েছে দারিদ্র্য। আর্থিক সংকটে দিশেহারা মানুষ। এ বাস্তবতায় পানির দাম না বাড়াতে ভোক্তা অধিকার সংগঠনের পক্ষ থেকে অনুরোধ ছিল। বোর্ড সভাতেও বিষয়টি বিবেচনা করার সুপারিশ করেন একাধিক সদস্য। কিন্তু ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান তাঁর অবস্থানে অনড়। তিনি অনেকটা একক সিদ্ধান্তেই পানির দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছেন।

আজ সোমবার বোর্ড সভায় ঢাকায় সরবরাহকৃত পানির নতুন দর নির্ধারণ করা হয়। নতুন দরে আবাসিক এবং বাণিজ্যিকে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১৫ টাকা ১৮ পয়সা এবং ৪২ টাকা। আগামী ১ জুলাই থেকে এ দাম কার্যকর হবে। বর্তমানে আবাসিক এবং বাণিজ্যিকে এক ইউনিট পানির দাম যথাক্রমে ১৪ টাকা ৪৬ পয়সা এবং ৪০ টাকা।

বোর্ড সভায় অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে অংশ নেন ছুটিতে থাকা ওয়াসার এমডি তাকসিম এ খান। পানির দাম বাড়াতে শুরু থেকেই তিনি সবচেয়ে তৎপর ছিলেন। বোর্ড সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় পানির দাম না বাড়াতে মতামত দেন বেশ কয়েক জন। বাকিরা নীরব থাকলেও তাদের বেশির ভাগেরই দাম না বাড়ানোর পক্ষেই অবস্থান ছিল। কিন্তু তাতে পাত্তা দেননি এমডি। তিনি বলেছেন, দাম না বাড়ালে ভর্তুকি বাড়াতে হবে। তাই পানির দাম না বাড়িয়ে উপায় নেই।

এপ্রিল থেকে তিন মাসের ছুটিতে যুক্তরাষ্ট্রে আছেন ওয়াসার এমডি তাকসিম এ খান। সেখান থেকেই ভিডিও কনফারেন্সে বোর্ড সভায় অংশ নেন তিনি।

রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময়

কর্ণফুলী টানেলের লোকসানের কারণ তদন্ত করবে সংসদীয় কমিটি

আজিমপুর সরকারি কোয়ার্টারে অপরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রী ক্ষুব্ধ, ২ সপ্তাহের মধ্যে বাসযোগ্য করার নির্দেশ

মিরপুর-১০ নম্বরের দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর

দুর্গাপূজায় নাশকতার হুমকির তথ্য নেই, স্বার্থান্বেষী মহল চেষ্টা করতে পারে: ফায়ার সার্ভিস

অগ্নিনিরাপত্তা লাইসেন্স নেই টুপটুপ রিসোর্টের, জুনে দেওয়া হয় নোটিশ: ফায়ার সার্ভিসের ডিজি

স্মৃতিবিজড়িত ঢাকা রেসিডেনসিয়াল কলেজে প্রধানমন্ত্রী, দিলেন দেশ গড়ার বার্তা

শিশু হাসপাতালে কক্ষেই চিকিৎসকের ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগের হামলার পরও সাংবাদিক আলিফের নিরাপত্তা নিশ্চিত না হওয়া উদ্বেগজনক: আসক

আপত্তি ও কাটছাঁটে আটকে আছে নদী কমিশন আইন