হোম > জাতীয়

নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে বিব্রত ফারুকী, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনাটি বিবৃতকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে উপদেষ্টা বলেন, ‘আমি বিশ্বাস করি, ফারিয়া আইনি প্রতিকার পাবে। এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারব-এই আশা।’ এ ধরনের গ্রেপ্তার সমর্থনযোগ্য নয় বলেও মন্তব্য করেন উপদেষ্টা ফারুকী।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার এই ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে সাংবাদিকেরা বলেন, আপনার ক্যাবিনেটের একজন উপদেষ্টা নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের বিষয়টির সমালোচনা করেছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জবাবে বলেন, ‘এটি তাঁর ব্যক্তিগত অভিমত। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

আজ দুপুরে সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সভার বিষয়ে উপদেষ্টা বলেন, গার্মেন্টস শ্রমিকদের চলতি মাসের বেতন বোনাস আগামী ১ থেকে ৩ জুনের মধ্যে দেওয়ার জন্য অনুরোধ করেছে আইন-শৃঙ্খলার সংক্রান্ত কমিটি।

সভায় আসন্ন কোরবানির পশুর হাটের বিষয়েও আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রাস্তাঘাটে কোনো পশু নামানো যাবে না। হাটের নিরাপত্তায় আনসার নিয়োগের বাধ্যবাধকতা করা হয়েছে। ৭৫ থেকে ১০০ আনসার নিয়োগ দিতে হবে।

আরও খবর পড়ুন:

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর