হোম > জাতীয়

প্রাথমিক বিদ্যালয় রোববার খুলছে না, বন্ধই থাকছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় ফের বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। এর ফলে আগামীকাল রোববার থেকে খুলছে না প্রাথমিক বিদ্যালয়। আজ শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানান। তিনি বলেন, ‘চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামীকাল রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খুলছে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।’

এর আগে গত ৩১ জুলাই ১২ সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভা ছাড়া সব প্রাথমিক বিদ্যালয় খোলার ঘোষণা দেয় সরকার।

কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের মধ্যে ১৬ জুলাই সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা-পলিটেকনিকসহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। 

এ ছাড়া চলমান উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষাও ১০ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ এখন ভ্রমণের জন্য নিরাপদ: ট্রাম্পের বিশেষ দূত

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হবে: ট্রাম্পের বিশেষ দূত

আরব আমিরাতে বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এআই ব্যবহারে সরকারি গোপন তথ্য ফাঁস হচ্ছে কি না, সতর্ক থাকার আহ্বান

বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

রানিং স্টাফদের বিক্ষোভে সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ পশ্চিমাঞ্চলের ৯ ট্রেন বিলম্ব

রক্তমাখা পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই আন্দোলনে আহত শেখ আজিজুর

লাইসেন্সধারী রিক্রুটিং প্রতিষ্ঠানের বড় অংশই অনিয়মে জড়িত: প্রতিমন্ত্রী নুরুল হক

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর