হোম > জাতীয়

টেলিটকের বকেয়া ৫ হাজার কোটি টাকা আদায়ে বিটিআরসিকে প্রতিমন্ত্রীর নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে তরঙ্গ বরাদ্দ বাবদ ৫ হাজার ৩০০ কোটি টাকা পাওনা আদায়ের জন্য বিটিআরসিকে নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ বুধবার প্রতিমন্ত্রী বিটিআরসিতে আয়োজিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিটিআরসির প্রস্তুতি বিষয়ক এক পর্যালোচনা বৈঠকে এ নির্দেশ দেন।

বৈঠকে জুনাইদ আহমেদ পলক টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে বাংলালিংক ও রবির সঙ্গে অ্যাকটিভ শেয়ার কার্যকর করার নির্দেশনা দেন। এতে বিটিএসে বিরাট অঙ্কের টাকা বিনিয়োগ ছাড়াই টেলিটক গ্রাহকেরা রবি ও বাংলালিংকের বিস্তৃত নেটওয়ার্ক ব‌্যবহারের সুযোগ পাবেন।

বৈঠকে বিটিআরসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। স্মার্ট উপস্থাপনার মাধ‌্যমে বিটিআরসির বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা বৈঠকে উপস্থাপন করা হয়।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী: প্রথম ধাপে অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন ১০ হাজার জন

প্রধান কার্যালয় ঢাকায় নেওয়ার পালে হাওয়া

দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা

ডেন্টাল ডিপ্লোমাধারীদের থাকতে হবে সহকারী হিসেবেই

৭৩ বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র পাচ্ছে ১ কোটি ১০ লাখ টাকা অনুদান

মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

সংস্কৃতির মাধ্যমেই মানুষের মানবিক চেতনার বিকাশ ঘটে: সংস্কৃতিমন্ত্রী

সব ধর্ম ও সম্প্রদায়ের সম-অধিকার নিশ্চিত করবে সরকার: মির্জা ফখরুল

আহমদ ছফার কবর স্থানান্তরে সিটি করপোরেশন রাজি, জেলা প্রশাসন নীরব

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন