হোম > জাতীয়

শাহজালাল বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট, এক ঘণ্টা পর সচল ইমিগ্রেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিদ্যুৎ বিভ্রাটে এক ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ইমিগ্রেশন কার্যক্রম। এক ঘণ্টা ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকায় অনেক ফ্লাইট ছাড়তে বিলম্বে হয়েছে। ফলে অনেক যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর ২টার পর থেকে প্রায় তিনটা পর্যন্ত বিমানবন্দরে এই বিদ্যুৎ সমস্যা দেখা দেয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সারা দেশে বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব বিমানবন্দরে পড়েছে। দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত বিদ্যুৎ সেবা বন্ধ ছিল। তবে, পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে।

তবে বিমানবন্দর সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যুৎ সমস্যায় ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকার নেতিবাচক প্রভাব পুরো বিমানবন্দরে পড়বে। অনেক ফ্লাইট ডিলে হবে। এর প্রভাব কাটিয়ে উঠতে অন্তত তিন দিন সময় লাগবে।

প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন

ইউরোস্ট্যাটের আগস্ট প্রতিবেদন: উদ্বেগ বাড়াচ্ছে ইইউর বাজার

‎সড়ক নিরাপত্তা: নিরীক্ষা থাকলেও নেই বাস্তবায়নের তদারকি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কূটনৈতিক মিশনের ভূমিকা পর্যালোচনার দাবি এইচআরএফবির

কক্সবাজারে ৩ পর্যটকের মৃত্যু, মৃত দুজন ও নিখোঁজ একজনের পরিচয় মিলেছে

লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার: না জানিয়ে লাইন মেরামত করায় প্রকৌশলী বরখাস্ত

সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘রেল-নৌপথ সংকুচিত করে সড়কনির্ভরতা বৃদ্ধিতে বেড়েছে দুর্ঘটনা’

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: আরেক সরকারি কর্মকর্তা মাদারীপুর থেকে গ্রেপ্তার