হোম > জাতীয়

জুলাই শহীদদের নামে চত্বর-সড়ক উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ ও ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এই সড়ক ও চত্বর উদ্বোধন করেন। ছবি: আজকের পত্রিকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ জুনায়েদের নামে ধূপখোলা মাঠসংলগ্ন চত্বরটি এবং শহীদ আনাসের নামে দ্বীননাথ সেন সড়কটি নতুন নামকরণ করেছে। আজ সোমবার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এই সড়ক ও চত্বর উদ্বোধন করেন।

আগস্টের স্মৃতিচারণ করে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘চানখাঁরপুল হয়ে শহীদ মিনার যাওয়ার মুখে আমরা বিভিন্ন বাহিনীর হামলার শিকার হই। আমার খুব কাছাকাছি গলিতে আনাস ও জুনায়েদ শহীদ হয়।’

শহীদদের আত্মত্যাগ স্মরণ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে তাঁদের আদর্শ আমাদের প্রেরণা। আনাস ও জুনায়েদের পরিবারের এই ত্যাগ যেন বৃথা যেন না যায়।’

এ সময় ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া জানান, ডিএসসিসির পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানকে সংরক্ষণের সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

চানখাঁরপুলে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, চানখাঁরপুলে সংঘটিত হত্যাকাণ্ডের চার্জশিট ১৪ জুলাই গঠন করা হবে এবং ৫ আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে।

গত বছরের ৫ আগস্ট ডিএসসিসির ৪৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১৪ বছরের কিশোর মেহেদী হাসান জুনায়েদ চানখাঁরপুলে মিছিলরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। একই দিনে শহীদ হন শাহারিয়ার খান আনাস। শাহারিয়ার আদর্শ একাডেমি গেন্ডারিয়ার দশম শ্রেণির ছাত্র ছিলেন।

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গ্রাহকদের জন্য স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বনানী কবরস্থানে সমাহিত হচ্ছেন মুস্তাফা মনোয়ার

হেল্পলাইনে ৮৮ লাখ নির্যাতিত নারী-শিশুকে সহায়তা: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

মাতৃত্বকালীন ছুটি সীমিত করায় রুল

বেসরকারি বিশ্ববিদ্যালরের কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কর্ণফুলী টানেলের আয়ের তুলনায় ব্যয় দ্বিগুণ: সংসদে সেতুমন্ত্রী

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি: তথ্যমন্ত্রী

কর ব্যবস্থাকে স্বচ্ছ-আধুনিক করতে চায় সরকার: প্রধানমন্ত্রী