হোম > জাতীয়

প্রথমবারের মতো ইসির তিন কর্মকর্তা পেলেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে এবার ইসির নিজস্ব তিন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

ইসি কর্মকর্তা জানান, ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। আর খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন খুলনা-৩ আসনে।

এ ছাড়া ঢাকার বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসহ ৬৪ জেলার ডিসিরাও দায়িত্ব পালন করবেন রিটার্নিং কর্মকর্তা হিসেবে।

এবার মোট ৬৯ রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি আরও নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তা দ্বারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, নির্বাচনী প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।

মেয়াদোত্তীর্ণ ভিসার যাত্রীদের অগ্রাধিকার দিতে হবে

ঈদযাত্রা: দুই মহাসড়কে ভোগান্তির শঙ্কা

জনগণের আস্থার মূল্যায়ন করতে হবে: তথ্যমন্ত্রী জহির

আনিসুল-সালমানের বিরুদ্ধে সাক্ষ্য দিল ১৭ বছরের কিশোর

ভিসার মেয়াদোত্তীর্ণ ও সংকটাপন্ন যাত্রীদের অগ্রাধিকার দিতে নির্দেশ বিমান-পর্যটনমন্ত্রীর

দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার

ভোটের ফল চ্যালেঞ্জ করে ৫ প্রার্থীর আবেদন

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা

বগুড়া নয়, ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী