হোম > জাতীয়

প্রভাতফেরিতে, একুশের সকালে অমর থাকবেন আবদুল গাফ্ফার চৌধুরী: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, লেখক আবদুল গাফ্ফার চৌধুরী বিরাট শূন্যতার জন্ম দিয়ে চলে গেলেন। তাঁর জায়গা নিতে অপেক্ষায় থাকতে হবে প্রজন্মের পর প্রজন্ম। তবু তিনি অমর থাকবেন প্রভাতফেরিতে, একুশের সকালে।

আজ বৃহস্পতিবার বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, লেখক আবদুল গাফ্ফার চৌধুরী বিরাট শূন্যতার জন্ম দিয়ে চলে গেলেন। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিশালী ওই কলমটা থেকে কালি ঝরবে না আর। সাম্প্রদায়িক শক্তিকে রক্ত চোখে শাসাবে না কেউ আর এমন করে। বঙ্গবন্ধুর প্রতি প্রগাঢ় ভালোবাসা উঠে আসবে না পঙ্‌ক্তিসমূহে। তাঁর জায়গা নিতে অপেক্ষায় থাকতে হবে প্রজন্মের পর প্রজন্ম। তবু তিনি অমর থাকবেন প্রভাতফেরিতে, একুশের সকালে।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ বৃহস্পতিবার ভোরে যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে আবদুল গাফ্ফার চৌধুরী শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা।

বুদ্ধপূর্ণিমায় শান্তি ও সম্প্রীতির বার্তা এলজিআরডি মন্ত্রীর

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের অহিংসার বাণী আজও প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দেশের ক্রীড়াঙ্গনে যুগান্তকারী পরিবর্তন আনবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সিলেট

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি: হাওরাঞ্চলে ৩ মে থেকে ধান ও চাল সংগ্রহ করবে সরকার

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

‎ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা

আজ শুভ বুদ্ধপূর্ণিমা