হোম > জাতীয়

ডিএনসির অস্ত্র প্রশিক্ষণে ‘বেস্ট ট্রেইনি অ্যাওয়ার্ড’ পেলেন ডিডি জিললুর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

চতুর্থ ব্যাচের প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করেন বগুড়া ডিএনসি কার্যালয়ের উপপরিচালক (ডিডি) জিললুর রহমান। ছবি: সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ৫৭৯ কর্মকর্তাকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব কর্মকর্তার জন্য রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ধাপে ধাপে ৩৫ দিনব্যাপী আর্মস ট্রেনিং কোর্স পরিচালনা করা হচ্ছে। এবার চতুর্থ ব্যাচের প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করেছেন বগুড়া ডিএনসি কার্যালয়ের উপপরিচালক (ডিডি) জিললুর রহমান।

আজ শনিবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে জিললুর রহমানের হাতে ‘বেস্ট ট্রেইনি অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়। ডিএনসির উপপরিদর্শক থেকে উপপরিচালক পদমর্যাদার ৫০ জন কর্মকর্তা এই ব্যাচের প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ। সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ একাডেমির কমান্ড্যান্ট বাসুদেব বণিক। এ সময় ডিএনসি ও বাংলাদেশ পুলিশ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে জিললুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়তে ডিএনসির অস্ত্র পাওয়া নতুন মাত্রা যোগ করবে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে কার্যকর যোদ্ধা হিসেবে গড়ে উঠতে এ ধরনের প্রশিক্ষণের বিকল্প নেই।’

ডিএনসির উপপরিদর্শক থেকে উপপরিচালক পদমর্যাদার ৫০ জন কর্মকর্তা চতুর্থ ব্যাচের প্রশিক্ষণে অংশ নেন। ছবি: সংগৃহীত

অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৩৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে ধাপে ধাপে অংশ নিচ্ছেন ডিএনসির ৫৭৯ কর্মকর্তা। এ পর্যন্ত ২৬০ জন বিশেষ এই প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। পর্যায়ক্রমে বাকি কর্মকর্তারাও প্রশিক্ষণে অংশ নেবেন এবং অস্ত্র চালনায় দক্ষ হয়ে অভিযানে অংশগ্রহণ করবেন।

সংস্থাটির একাধিক কর্মকর্তা জানান, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনার সময় কর্মকর্তাদের ঝুঁকি কমানো ও নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের অস্ত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অস্ত্র সংগ্রহের টেন্ডার ইতিমধ্যে শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই-আগস্টের মধ্যে কর্মকর্তাদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হবে।

নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

চব্বিশের মতো ঘটনা আর কখনো না ঘটুক: ডা. জাহেদ উর রহমান

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমছে না

ই-হেলথ কার্ড ও ডিজিটাল প্রেসক্রিপশন ব্যবস্থা বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আবু সাঈদ হত্যা মামলা: খালাস চেয়ে ৪ আসামির আপিল

শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রতিবেদন প্রসিকিউশনে, শেখ হাসিনাসহ আসামি ৪১

আত্মসমর্পণের সুযোগ নেই, শেখ হাসিনা দেশে আসলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আলাদাভাবে উদ্‌যাপিত হবে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭১ জন

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী