হোম > জাতীয়

ব্রিগেডিয়ার সাখাওয়াতকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে পাট ও বস্ত্রে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাংগীর আলম চৌধুরী।

আজ শুক্রবার (১৬ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগসূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন:
ওয়াহিদ উদ্দিন মাহমুদ– পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়; 
আলী ইমাম মজুমদার– প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত; 
মুহাম্মদ ফাওজুল কবির খান– বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়; 
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাংগীর আলম চৌধুরী– স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়।

বর্তমান উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন:
সালেহ উদ্দিন আহমেদ– অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়; 
আসিফ নজরুল– আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; 
আদিলুর রহমান খান– শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; 
রিজওয়ানা হাসান– পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়; 
নাহিদ ইসলাম– ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; 
আসিফ মাহমুদ– যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; 
ফারুক-ই-আজম– মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; 
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন– বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

দেশে জ্বালানি তেলের বর্তমান মজুত ও এপ্রিলের মধ্যে আমদানির তথ্য জানালেন মন্ত্রী

আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী

আজ ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা, আলোচনায় যা থাকতে পারে

করোনার টিকা কেনা হয়েছে ৪ হাজার ৪০০ কোটি টাকার: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

ঢাকা-চট্টগ্রাম রেলপথ: ট্রেনের গতি বাড়াতে ডুয়েলগেজ

বিদ্যুৎ পরিস্থিতি: লোডশেডিং ভোগাবে আরও এক সপ্তাহ

ফ্যাসিবাদী সরকারকে ধন্যবাদ, তাদের কারণে জনগণের হৃদয়ে স্থান পেয়েছি: জামায়াতের এমপি মনজুরুল

জুলাই গণ-অভ্যুত্থানের একক দাবিদার কেউ নয়: রফিকুল ইসলাম হিলালী