হোম > জাতীয়

সচিবালয়ে অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দৃশ্যমান রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্দেশনায় বলা হয়েছে, সচিবালয়ে স্থায়ী ও অস্থায়ীভাবে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সভায় অংশ নিতে আসা এবং ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) মাধ্যমে প্রবেশকারী অনেক দর্শনার্থীর যাতায়াত রয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করায় এর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে পরিচয়পত্র দৃশ্যমান রাখা জরুরি।

এই অবস্থায় সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সব কর্মকর্তা-কর্মচারীকে তাঁদের প্রবেশ কার্ড দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দিতে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।

বড়দিনে ২ কোটি টাকা অনুদান দাবি, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

সুপ্রিম কোর্টের পর্যাপ্ত বাজেট বরাদ্দ ও বিচারপতি নিয়োগ চেয়ে ২৬ আইনজীবীর রিট

স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে: ড. কামাল

গণভোটের রায় উপেক্ষার অভিযোগ করে সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন কয়েকটি ছাত্রসংগঠনের

দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’

প্রকল্পের নাম বদলে হলো ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’, করা হলো উপকমিটিও

নির্বাচনব্যবস্থা ধ্বংস করলে জনগণের যাওয়ার জায়গা থাকে না: জাহেদ উর রহমান

ডিএস পুলের পদোন্নতি নিয়ে প্রাণিসম্পদে কারসাজির অভিযোগ

বাংলাদেশ-পাকিস্তান অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বৈঠক

নারী প্রতিনিধিত্ব নিয়ে জামায়াতের বক্তব্যকে ‘বিভ্রান্তিকর’ বলছে টিআইবি