হোম > জাতীয়

শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে: চিফ প্রসিকিউটর তাজুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হুকুমদাতাদের দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘বিচারক নিয়োগ হওয়া মাত্রই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে। আমরা ট্রাইব্যুনালের কাছে প্রয়োজনীয় কিছু আদেশ চাইব। বিচার শুরুর আগে যেগুলো দরকার গ্রেপ্তারি পরোয়ানা, আসামিদের বিদেশ যাওয়া বন্ধ করা, অনেক রকমের তথ্য–উপাত্ত। এগুলো সিজ করার জন্য আদেশ লাগবে। তাদের দ্রুততার সঙ্গে গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য লাগবে। আদেশ বাস্তবায়ন করার দায়িত্ব ট্রাইব্যুনালের হাতে না, এর দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।’

চিফ প্রসিকিউটর বলেন, ‘মূলত যাদের নির্দেশে এই গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, তাদের আমরা অগ্রাধিকার তালিকায় শুরুতে নিয়ে এসেছি। তাদের গ্রেপ্তারে ইন্টারপোলের সাহায্য চাওয়া হবে। কোনো অপরাধী বিশ্বের যেকোনো প্রান্তেই থাকুক, ইন্টারপোলের সিস্টেমের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা থাকায় তাদের গ্রেপ্তারে বাংলাদেশ ইন্টারপোলে রেড নোটিশ পাঠাতে পারে।’

ভিসা যাচাইয়ের খবর শুনেই গোপনে বিমানবন্দর ছাড়লেন মালয়েশিয়াগামী ৭১ যাত্রী

দিল্লিতে আ.লীগের দাফন হয়ে গেছে, তারা আর রাজনীতিতে ফিরবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনার আইনশৃঙ্খলা: কথার আগে চলছে গুলি

কবি সুফিয়া কামালের বড় ছেলে শাহেদ কামাল আর নেই

বাংলাদেশ–আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে: ডেপুটি স্পিকার

বিচারের নামে যেন অবিচার না হয়: প্রধানমন্ত্রী

বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সমবায়ীদের উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান প্রতিমন্ত্রী শাহে আলমের

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

তেহরানে স্পিকারের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ