হোম > জাতীয়

আরাভ দুবাইয়ে নজরদারিতে, গ্রেপ্তার যেকোনো সময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আলোচিত স্বর্ণ ব্যবসায়ী ও পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ ওরফে সাগর মোল্লা দুবাইয়ে নজরদারিতে রয়েছেন। তিনি দুবাই থেকে পালাতে পারবেন না বলে জানিয়েছে পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র। তাঁকে যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারে।

পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ তাঁকে নজরদারিতে রেখেছে। যেকোনো সময় তাঁকে গ্রেপ্তার করা হতে পারে।

এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন কর্মকর্তা জানিয়েছেন, আরাভকে গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি রয়েছে। তবে এ বিষয়ে এখনই কোনো কিছু স্পষ্ট করে বলা যাচ্ছে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ইন্টারপোল বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে সারা দিয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে। তাঁকে দুবাই পুলিশের সহযোগিতায় নজরদারিতে রাখা হয়েছে। বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা সমন্বয় করছেন। আরাভ দুবাই থেকে পালাতে পারবেন না বলে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে নিশ্চিত করেছে।

আরাভকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মনজুর রহমান জানান, রেড নোটিশ জারি করার পর দুবাই পুলিশ এটি নিয়ে কাজ করছে।

আরও পড়ুন:

জুলাইয়ে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন বেড়েছে দ্বিগুণ: এমএসএফের প্রতিবেদন

প্রক্সি পরীক্ষায় চাকরি: ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩ জন গ্রেপ্তার

নতুন কুঁড়ি চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরির আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী

একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে: মির্জা ফখরুল

পশুরোগ নিয়ন্ত্রণে সার্ক দেশগুলোর যৌথ উদ্যোগ

বাংলাদেশ এখন ভ্রমণের জন্য নিরাপদ: ট্রাম্পের বিশেষ দূত

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হবে: ট্রাম্পের বিশেষ দূত

আরব আমিরাতে বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী