হোম > জাতীয়

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান। ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটক ও জিজ্ঞাসাবাদের মুখে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমানের সঙ্গে একটি পাসপোর্ট ছিল, তবে সেটা নিজের নয়। তাড়াহুড়ায় ভুল করে তিনি মায়ের পাসপোর্ট নিয়ে যান বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পাইলট ‘ভুলক্রমে তাঁর নিজের পরিবর্তে মায়ের পাসপোর্ট নিয়ে ফ্লাইট পরিচালনা’ করেন। জেদ্দায় ইমিগ্রেশন পার হওয়ার সময় বিষয়টি শনাক্ত হয়। পরে বিমানের জেদ্দা স্টেশন ম্যানেজারের হস্তক্ষেপে তাঁর জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। তিনি এখন হোটেলে অবস্থান করছেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ নিয়ে জেদ্দায় পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্মকর্তারা ক্যাপ্টেন মুনতাসিরকে জিজ্ঞাসাবাদ করে আটক করেন। আজ বুধবার সকালে তাঁকে বিমানবন্দর থেকে হোটেলে স্থানান্তর করা হয়। পরে সন্ধ্যার ফ্লাইটে তাঁর পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এর আগেও বিমানে এ ধরনের ঘটনা ঘটেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ফ্লাইট পরিচালনার সময় ক্যাপ্টেন ফজল মাহমুদ পাসপোর্ট ছাড়া দোহায় পৌঁছে সেখানে আটকা পড়েন। তাঁকে দোহা বিমানবন্দরের বাইরে যেতে দেওয়া হয়নি এবং পরে তিনি অন্য একটি ফ্লাইটে দেশে ফেরেন।

এ ছাড়া চলতি বছরের ৩১ জানুয়ারি ক্যাপ্টেন এনাম মেয়াদোত্তীর্ণ আইডি কার্ড নিয়ে ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা করায় লন্ডনের হিথরো বিমানবন্দরে আটক হন। পরে তাঁকে টিকিট কেটে দেশে ফেরত পাঠানো হয়।

আজ মাদকবিরোধী দিবস: মাদক ঠেকাতে সীমান্তে কাঁটাতারের বেড়ার চিন্তা

জুলাই যোদ্ধাদের চেয়ে মুক্তিযোদ্ধা ভাতা বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্টের সাক্ষাৎ শুক্রবার

খেলাপি সংস্কৃতির কারণে ব্যাংকিং খাত পুরো বেহাল: সংসদে রেজা কিবরিয়া

মদ খাইতেও লাইন্সেস লাগে, এটা কোন দেশের আইন জানি না: এমপি শেখ মুজিবুর রহমান

ডিআইজি বিপ্লব তালুকদার সাময়িক বরখাস্ত

এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে পদত্যাগ করব: হাসনাত আবদুল্লাহ

আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

ঋণখেলাপিদের শাস্তির আওতায় আনার দাবি হাসনাতের

বাংলাদেশ-চীন ১৩টি সমঝোতা স্মারক সই