হোম > জাতীয়

চীন সফর শেষে ঢাকায় ফিরেছে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ইউনান প্রদেশের ভাইস গভর্নর ইয়ুয়ান ফাং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে চীনের কুনমিং বিমানবন্দরে ভিআইপি প্রটোকলে বিদায় জানান। ছবি: সংগৃহীত

চার দিনের সরকারি সফর শেষে আজ বেলা ২টায় ঢাকায় ফিরেছে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন চার সদস্যের সংসদীয় দল। চীনের ইউনান প্রদেশের ভাইস গভর্নর ইয়ুয়ান ফাং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে আজ চীনের কুনমিং বিমানবন্দরে ভিআইপি প্রটোকলে বিদায় জানান। কুনমিংয়ের স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে চায়না ইস্টার্ন এয়ারলাইনস যোগে ঢাকার উদ্দেশে যাত্রা করে সংসদীয় দল।

গত ১১ জানুয়ারি কুনমিংয়ে আয়োজিত সপ্তম চায়না-সাউথ এশিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে অতিথি হিসেবে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এবারের দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে থিম কান্ট্রি বাংলাদেশের দেশীয় পণ্য নিয়ে ৮৪টি প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। ১৬ জুন পর্যন্ত চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে চলমান এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পৃথিবীর ৬৮টি দেশ অংশগ্রহণ করছে।

সফরে ডেপুটি স্পিকার চীনের পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হি ওয়াই, চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সেক্রেটারি ওয়াং নিং এবং ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইয়োবোর সঙ্গে একান্ত বৈঠক করেন।

দ্বিপক্ষীয় বৈঠকে ডেপুটি স্পিকার কুনমিং-চট্টগ্রাম সরাসরি সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাব দেন ও তিস্তা ব্যারাজ নির্মাণে চীনা সহযোগিতা অব্যাহত রাখাসহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, ইকোনমিক জোন, পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান সহযোগিতার আহ্বান জানান।

চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারের সঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বিভিন্ন উন্নয়ন সেক্টরে কাজ করার আশা ব্যক্ত করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরকে তাঁরা সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখছেন বলে উল্লেখ করেন।

কুনমিং আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথে আজ সকালে ডেপুটি স্পিকার ইউনান প্রদেশে চালকবিহীন ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থার একটি পাইলট প্রকল্প পরিদর্শন করেন। চীনের ইউনান প্রদেশের ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থাপনা কেবল নতুন সড়ক বা রেলপথ নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি একটি স্মার্ট, সবুজ, নিরাপদ এবং সমন্বিত পরিবহন ব্যবস্থাপনা মডেল প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছে।

ইউনান ‘ডিজিটাল ইউনান’ কর্মসূচির অংশ হিসেবে পরিবহন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডেটা এবং ইন্টারনেট অব থিংস প্রযুক্তি ব্যবহার করবে।

এর আওতায় রিয়েল টাইম ট্রাফিক পর্যবেক্ষণ, স্মার্ট ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ, দুর্ঘটনা শনাক্তকরণ ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা, যাত্রীদের জন্য একীভূত তথ্যসেবা প্ল্যাটফর্ম, ই-টোল ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।

সংসদীয় দলের অন্য সদস্যরা হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এমপি, বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব ও সংরক্ষিত স্বতন্ত্র এমপি জেসমিন সুলতানা জুঁই। এ ছাড়া সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন প্রতিনিধিদলের সঙ্গে সফর করেন।

দৈনিক ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা

‘আম কূটনীতি’র মাধ্যমে নেপালে বন্ধুত্বের বার্তা পৌঁছে দিল বাংলাদেশ

সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, মায়ের হাতে দিলেন ২০ লাখ টাকার সঞ্চয়পত্র

চকরিয়ায় ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

দেশে অস্থিতিশীলতা তৈরি করতে বিরোধী দল বাজেটের বিরোধিতা করছে: প্রধানমন্ত্রী

বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননকাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২: যাত্রী কল্যাণ সমিতি

কক্সবাজারে প্রধানমন্ত্রী

কক্সবাজার রওনা হয়েছেন প্রধানমন্ত্রী