হোম > জাতীয়

ঈদের ছুটির আগেই বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে গার্মেন্টসসহ সকল সেক্টরের মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। আজ রোববার এক বিবৃতিতে তিনি এই নির্দেশ দেন।

আগামী ১০ জুলাই দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। ঈদ উপলক্ষে ছুটি শুরু হবে আগামী ৮ জুলাই। এর আগে ৭ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য বিবৃতিতে নির্দেশ ‍দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘দুটি সভায় সিদ্ধান্ত হয়েছে গার্মেন্টসসহ রাষ্ট্রায়ত্ত, বেসরকারি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সকল খাতের শ্রমিকদের ঈদুল আজহার বোনাস, জুন মাসের বেতন এবং যদি কোনো শ্রমিকের কোনো মাসের বেতন-ভাতা বকেয়া থাকে তাও ঈদের ছুটির আগে ৭ জুলাইয়ের মধ্যেই মালিকগণ প্রদান করবেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদের ছুটি সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে মালিক-শ্রমিক আলোচনার মাধ্যমে শ্রমিকদের ছুটি প্রদান করবেন। তবে জরুরি রপ্তানির প্রয়োজনে শ্রমিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ছুটি সুবিধামতো প্রদান করতে পারবেন।’ সবাই যাতে ভালোভাবে ঈদ উদ্‌যাপন করতে পারে, সে জন্য তিনি মালিক-শ্রমিক সকলের সহযোগিতা কামনা করেন এবং সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

বর্তমান সরকার জনমুখী ও মানবিক শাসনব্যবস্থা প্রবর্তন করেছে: মাহদী আমিন

গুগল ম্যাপে মহাসড়কে যানজটের সংকেত, চন্দ্রা ও গাজীপুর অংশে চাপ সবচেয়ে বেশি

ট্রেনে চালু হলো নারীদের জন্য আলাদা কোচ

কমলাপুরে ঘরমুখী মানুষের ভিড়, বিলম্বে ছাড়ল ৩টি ট্রেন

যমুনা সেতুতে বাড়ছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় পারাপার ৪০ হাজার যান

চলমান বিচার প্রক্রিয়ায় অ্যামনেস্টির হস্তক্ষেপের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নিলয় জোয়ার্দারকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

সরকার চায় শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোন: স্বরাষ্ট্রমন্ত্রী

অফশোর বিডিংয়ে বিদেশি বিনিয়োগ আসবে, ‘চমক’ বিএনপি সরকার: জ্বালানিমন্ত্রী

পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির পথে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী