হোম > জাতীয়

মসিউর রহমান রাঙ্গাঁসহ ১৬ জনের দেশত্যাগ নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা ও তার স্ত্রী লিপিকা ভদ্রসহ ১৬ জানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।

অন্য যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাঁরা হলেন সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের ছেলে রায়হান কবির, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদ ও তাঁর স্ত্রী তারানা আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খান, তাঁর স্ত্রী বিপলী রায়, মেয়ে ঈশানি সাধু খান ও নৈঋতা সাধু খান, রংপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গাঁ, তাঁর ছেলে রাফাত রহমান জিতু, ছেলের স্ত্রী শাকিলা খানম কাঁকন ও মেয়ে মালিহা তাসনিম জুঁই, কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী সাদিয়া সাবা এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের পৃথক পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথক পৃথক নির্দেশে নিষেধাজ্ঞা জারি করেন।

দুদকের বিভিন্ন কর্মকর্তা যাঁরা অনুসন্ধান কাজে নিয়োজিত, তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব নির্দেশ দেওয়া হয়।

আবেদনগুলোতে বলা হয়েছে, যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয়েছে তাঁরা নিজ নিজ পদে কর্মরত থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে ও বিভিন্ন অনিয়মের আশ্রয় নিয়ে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। যা নিজেরা ও পরিবারের সদস্যদের ভোগদখলে রেখেছেন। প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করছে। অনুসন্ধানকালে জানা গেছে, অভিযুক্তরা যেকোনো সময় দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারেন। তাঁরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধানকাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও ছড়ালে দ্রুত বিচার

চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: তদন্তের আগে একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাড়তি ভাড়া নয়: বাস মালিক সমিতি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে যা আছে (শেষ পর্ব)

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন

কুমিল্লায় ‎পরীক্ষাকেন্দ্রে এমপির লাইভ, শিক্ষা বোর্ড তাকিয়ে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তে

পরবর্তী সময়ে কী খাবেন গড নোজ: সংসদে স্পিকার

দুই দিন ভার্চুয়ালি চলবে বিচারকাজ, আইনজীবীদের আপত্তি

হজ ক্যাম্পে লাগেজ র‍্যাপিং সেবা চালু

সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি