হোম > জাতীয়

এমপির মেয়াদ থাকা পর্যন্ত সরকারি গাড়ি চান হাসনাত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় সংসদে হাসনাত আবদুল্লাহ। ছবি: ভিডিও থেকে নেওয়া

ট্যাক্স ফ্রি গাড়ি নয়, সংসদ সদস্যদের জন্য মেয়াদকালীন সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

আজ বুধবার জাতীয় সংসদে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, গতকাল মঙ্গলবার তাঁর বক্তব্য নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তিনি বলেন, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, ডিসি, ইউএনও, এসি ল্যান্ডসহ অন্য সরকারি কর্মকর্তাদের আদলে সরকারি গাড়ি ব্যবহারের কথা বলেছেন। সরকারি মালিকানাধীন একটি গাড়ি, যত দিন এমপি থাকবেন, ঠিক তত দিন ব্যবহার করবেন। এ জন্য অতিরিক্ত খরচও লাগবে না।

অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হওয়ার পর সরকারি দল ও বিরোধী দল প্রত্যেকে একটা অঙ্গীকার করেছেন। বহুদিনের প্রচলিত ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট আমরা নেব না। আমরা সিদ্ধান্ত নিয়েছি। গতকাল মঙ্গলবার এ বিষয়টি সমর্থন জানিয়েই সংসদে একটা বক্তব্য প্রদান করি। যেটা আজকে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।’

হাসনাত বলেন, ‘আমি আমার জায়গা থেকে ট্যাক্স ফ্রি গাড়ি নেব না এবং প্লট সুবিধাটি আমরা নেব না, এ সিদ্ধান্ত সমর্থনপূর্বক জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, ডিসি, ইউএনও, এসি ল্যান্ডসহ অন্যান্য সরকারি অফিসার, সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকে, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছে, তাদেরকে ঠিক একই প্রক্রিয়ায় একটি গাড়ি ব্যবহার করার সুযোগ দেওয়া যায় কি না, সেটি আমি এই সংসদে জানিয়েছিলাম।’

হাসনাত বলেন বলেন, ‘সরকারি মালিকানাধীন একটি গাড়ি, যত দিন এমপি থাকবেন, ঠিক তত দিন ব্যবহার করবেন। সেটার জন্য এক্সট্রা খরচও লাগবে না। সংসদ সদস্যদের ইতিমধ্যে ৭০ হাজার টাকা গাড়ি মেইনটেন্যান্স করার জন্য দেওয়া হয়। এখন গাড়ি মেইনটেন্যান্সের জন্য ৭০ হাজার টাকা দেওয়া হয়, কিন্তু আমাদের গাড়ি নেই। আমার বক্তব্যটা সেটা হচ্ছে, গতকালের বক্তব্যে আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি।’

মিডিয়াতে বিভ্রান্তি সৃষ্টি করেছে, তাই পুনরাবৃত্তি করছেন বলে উল্লেখ করে হাসনাত বলেন, ‘সকল এমপিদের পক্ষ থেকে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লটের সুবিধা না, অন্যান্য যে সরকারি সুবিধা আছে, সেটির মতো করে যত দিন এমপি থাকবে, ঠিক তত দিন, এমপি শেষে গাড়িটি আবার সরকার ফিরিয়ে নেবে।’

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বিষয়টি ইতিপূর্বে ক্লিয়ার করা হয়েছে। আমার মনে হয় সংসদ সদস্যগণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট না নেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটি দেশবাসী অভিনন্দন জানিয়েছে।’

ভার্চুয়াল কোর্ট চান না​ আইনজীবীরা, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

লিবিয়ায় বাংলাদেশিদের বৈধকরণে সাধারণ ক্ষমার প্রস্তাব রাষ্ট্রদূতের

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দয়া করে আমাকে মহামান্য বলবেন না: সংসদ সদস্যকে প্রধানমন্ত্রী

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাজেটে শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থানে সর্বোচ্চ অগ্রাধিকার: জোনায়েদ সাকি

ফ্যাসিস্ট আমলের অর্থ পাচার-দুর্নীতির পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ হবে

ফ্যাসিস্ট আমলের ডিলারশিপ বাতিল করে সারের নতুন ডিলার নিয়োগ করবে সরকার