হোম > জাতীয়

সুয়ারেজ ও বর্ষার পানি একাকার হয়ে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে: সংসদে সাইফুল আলম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

গত কয়েক দিনের অতিবৃষ্টির ফলে সুয়ারেজ ও বর্ষার পানি একাকার হয়ে ঢাকা বসবাস অযোগ্য হয়ে পড়েছে বলে দাবি করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য (জামায়াত) সাইফুল আলম মিলন। আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এসব কথা বলেন সাইফুল আলম।

সাইফুল আলম মিলন বলেন, ‘গত কয়েক দিন যাবৎ সারা দেশের মতো ঢাকা শহরে অতিবৃষ্টির পরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ঢাকা-১২ আসনের সব জায়গায় জলাবদ্ধতার কারণে জনভোগান্তি হচ্ছে। এই পানিগুলো চরম নোংরা। সুয়ারেজ ও বর্ষার পানি একাকার হয়ে বসবাস অযোগ্য হয়ে পড়েছে।’

স্থানীয় সরকারমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাইফুল আলম বলেন, ‘ঢাকার জলাবদ্ধতার এত খারাপ অবস্থা, সংসদের পূর্ব ও পশ্চিম পাশেও জলাবদ্ধতা আছে। বিজয় সরণির ভিভিআইপি রোডেও বর্ষাকালে ব্যাপক জলাবদ্ধতা হয়।’ ঢাকা শহরের বহু এলাকার এমন অবস্থা আছে, এ বিষয়ে কি ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে তিনি স্থানীয় সরকারমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘আসলে জরুরি ব্যবস্থা নেওয়া দরকার। অন্যথায় ঢাকা শহরের লোকেরা বসবাস করতে পারছে না।’

অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম

বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক জানাল সংসদ

অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৫৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও শ্রমিক কর্মরত: সংসদে বিজ্ঞান মন্ত্রী

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল বরখাস্ত

সরকার সর্বাত্মকভাবে তরুণ উদ্যোক্তাদের পাশে থাকবে: প্রধানমন্ত্রী

সবার সঙ্গে কথা বলেই এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়েছিল: শিক্ষামন্ত্রী