হোম > জাতীয়

প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার সকালে প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। প্রধানমন্ত্রী সকাল ৯টায় তাঁর অফিসে পৌঁছান। এ সময় সেখানে প্রধানমন্ত্রীকে তিন বাহিনীর প্রধানগণ স্বাগত জানান।

প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর দিনের কার্যসূচি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ‘র‍্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন—প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম প্রমুখ।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দেশের ক্রীড়াঙ্গনে যুগান্তকারী পরিবর্তন আনবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সিলেট

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি: হাওরাঞ্চলে ৩ মে থেকে ধান ও চাল সংগ্রহ করবে সরকার

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

‎ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা

আজ শুভ বুদ্ধপূর্ণিমা

মহান মে দিবস আজ: সুস্থ শ্রমিক কর্মঠ হাত

হাওরে বৃষ্টি ও ঢল: ক্ষণিক রোদে স্বস্তিতে কৃষক, ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ততা