হোম > জাতীয়

বেনজীরের স্ত্রী-কন্যাদের ১৫ দিন সময় দিল দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী জীশান মির্জা, তাঁর দুই কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরকে ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৪ জুন তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য দিন ধার্য করা হয়েছে।

আজ রোববার বিকেলে তাঁদের আইনজীবী দুর্নীতি দমন কমিশনে হাজির হয়ে ১৫ দিনের সময় চেয়ে আবেদন করেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় দিয়েছে দুদক। 

আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম। ইতিমধ্যে বেনজীর ও তাঁর স্ত্রী-সন্তানদের জব্দ করা সম্পত্তি দেখভালে প্রশাসক নিয়োগ নিয়োগ করা হয়েছে। 

গত ২৮ মে বেনজীর ও তাঁর স্ত্রী–সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। দুদকের পাঠানো নোটিশে বেনজীরকে ৬ জুন এবং তাঁর স্ত্রী ও সন্তানদের ৯ জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। ইতিমধ্যে বেনজীরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ২৩ জুন তলব করা হয়েছে। 

বেনজীর ও তাঁর স্ত্রী-সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকাসহ কয়েকটি জেলায় ৬২৭ বিঘা জমি, ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ ও ২৬ মে পৃথক দুটি আদেশে এসব সম্পদ জব্দ করা নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন—

স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল

নীলসাগর ট্রেন দুর্ঘটনায় আহত ৬৬, রেলের তদন্ত কমিটি

শিশু ধর্ষণের ঘটনায় এমজেএফের নিন্দা

মধ্যপ্রাচ্যে নিহত বাংলাদেশিদের মরদেহ আনতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদের ছুটিতে চালু থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

ঢাকা থেকে আজ যথাসময়েই ছাড়বে উত্তরবঙ্গের যেসব ট্রেন

ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি ভাড়া নেওয়া হবে, অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির

সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের জানাজা দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত

এবার কুয়েতে হচ্ছে না প্রবাসীদের সঙ্গে দূতাবাসের ঈদ শুভেচ্ছা বিনিময়

ছুটিতেও বাসভবন থেকে সরকারি জরুরি কাজ সারছেন প্রধানমন্ত্রী