হোম > জাতীয়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, তাঁর স্ত্রী-সন্তানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তাঁর স্ত্রী-সন্তানসহ ১০ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন।

নিষেধাজ্ঞার আওতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া বাকিরা হলেন তাঁর স্ত্রী লুৎফুল তাহমিনা খান, মেয়ে সাফিয়া তাসনিম খান, ছেলে শাফি মোদাচ্ছির খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত পুলিশের ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশিদ বিশ্বাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) মনির হোসেন।

দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দেশত্যাগে নিষেধাজ্ঞার এই আবেদন করেন।

আবেদনে বলা হয়, বিগত সরকারের সাবেক স্বরাষ্টমন্ত্রী, তাঁর স্ত্রী-সন্তান এবং তাঁর অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যম অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন। তাঁদের অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

শুনানি শেষে আদালত নিষেধাজ্ঞার আদেশ দিয়ে ইমিগ্রেশন পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে দুদকের বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম আজকের পত্রিকাকে জানান।

ঈদযাত্রা: দুই মহাসড়কে ভোগান্তির শঙ্কা

জনগণের আস্থার মূল্যায়ন করতে হবে: তথ্যমন্ত্রী জহির

আনিসুল-সালমানের বিরুদ্ধে সাক্ষ্য দিল ১৭ বছরের কিশোর

ভিসার মেয়াদোত্তীর্ণ ও সংকটাপন্ন যাত্রীদের অগ্রাধিকার দিতে নির্দেশ বিমান-পর্যটনমন্ত্রীর

দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার

ভোটের ফল চ্যালেঞ্জ করে ৫ প্রার্থীর আবেদন

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা

বগুড়া নয়, ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইউএস-বাংলার সাহসী পদক্ষেপে দুবাই থেকে উদ্ধার ৩৯ পাইলট ও ক্রু