হোম > জাতীয়

কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট উড্ডয়নের পর একটি চাকা খুলে পড়ার ঘটনা ঘটেছে। ওই অবস্থাতেই উড়োজাহাজটি ঢাকায় নিরাপদে অবতরণ করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি ৪৩৬ ফ্লাইটটিতে ৬৯ জন যাত্রী ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বেলা আড়াইটার দিকে আজকের পত্রিকাকে জানান, উড়োজাহাজটি মাত্র ঢাকায় অবতরণ করেছে। একটি চাকা ছাড়াই রানওয়েতে অবতরণের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। যাত্রী ও উড়োজাহাজ নিরাপদ আছে।

পেছনের একটি চাকা ছাড়াই উড়োজাহাজটি নিরাপদে শাহজালালে অবতরণ করেছে। ছবি: আজকের পত্রিকা

এর আগে বিমানের ফ্লাইট সেফটি বিভাগ জানায়, পেছনের একটি চাকা ছাড়াই উড়োজাহাজ ল‍্যান্ড করানো সম্ভব। এ ক্ষেত্রে পাইলটের দক্ষতা গুরুত্বপূর্ণ ।

১৭ হাজার কোটির প্রকল্প ভুগছে নকশার ভুলে

আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন: ভারতের সঙ্গে শিগগির চালু হচ্ছে না ট্রেন

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশকে আরও ১৮৮ মিলিয়ন ডলার সহায়তায় ইতিবাচক জাপান

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

সামুদ্রিক মাছের টেকসই ব্যবস্থাপনা জোরদারে সার্কের বৈঠক

বর্তমান সরকার আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: রাষ্ট্রপতি

দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন

সীমান্ত পাহারার চেয়েও এখন বেশি জরুরি সাইবার নিরাপত্তা: তথ্যমন্ত্রী

বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা ভিওনের, লক্ষ্য ১০০ কোটি ডলারের এফডিআই