হোম > জাতীয়

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র অনড়, ৬ কংগ্রেসম্যানের চিঠির বিষয়ে অ্যাডমিরাল কার্বি

বাংলাদেশের বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে দেওয়া রিপাবলিকান দলের ছয় কংগ্রেস সদস্যের চিঠির বিষয়ে হোয়াইট হাউস অবগত বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্সের পরিচালক অ্যাডমিরাল জন কার্বি। তিনি বলেছেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র অনড় অবস্থানে রয়েছে।

গতকাল সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যাঁ পিয়েরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে জো বাইডেন প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশি সাংবাদিক ও বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সদস্য মুশফিকুল ফজল আনসারী ছয় কংগ্রেসম্যানের চিঠির বিষয়ে প্রশ্নটি করেন।

জাস্টনিউজবিডির হোয়াইট হাউস প্রতিবেদক মুশফিক বলেন, বাংলাদেশে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মানবাধিকার লঙ্ঘন’ বন্ধে জরুরি পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট বাইডেনকে চিঠি দিয়ে ছয় কংগ্রেসম্যান অনুরোধ করেছেন। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে ওই চিঠিতে বাংলাদেশের জনগণকে অবাধ ও সুষ্ঠু সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য সর্বোত্তম সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে। আইনপ্রণেতাদের সাম্প্রতিক চিঠি নিয়ে আপনার প্রতিক্রিয়া কী?’

জবাবে অ্যাডমিরাল কার্বি বলেন, ‘দেখুন, আমরা আমাদের অবস্থানে অনড় রয়েছি এবং এই যোগাযোগের (চিঠি পাঠানো) বিষয়ে আমি অবগত। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান অনড় আছে। সেই অবস্থান স্পষ্ট করতেই সম্প্রতি বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করেছে।’

বাংলাদেশ সরকারের ‘মানবাধিকার লঙ্ঘন’ বন্ধ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ তৈরির লক্ষ্যে জরুরি পদক্ষেপ নিতে গত ২৫ মে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি দেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের ছয় সদস্য। চিঠিতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন প্রতিবেদন ও তথ্য তুলে ধরে এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন তাঁরা।

ওই চিঠিসহ একটি বিবৃতি নিজের অফিশিয়াল ওয়েবসাইটে ২ জুন প্রকাশ করেন কংগ্রেস সদস্য বব গুড। চিঠিতে স্বাক্ষর করেছেন কংগ্রেসম্যান স্কট পেরি (পেনসিলভানিয়া), বেরি মুর (আলাবামা), ওয়ারেন ডেভিডসন (ওহাইও), বব গুড (ভার্নিজিয়া), টম বারচেট (টেনাসি) ও কিথ সেলফ (টেক্সাস)। তাঁরা সবাই রিপাবলিকান দলের।

বাংলাদেশের জনগণ যাতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়, সে জন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে তাঁরা চিঠিতে উল্লেখ করেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রথমে চিঠিকে ‘ভুয়া‘ বলে আখ্যা দেওয়া হলেও পরে চিঠিটির বিষয়বস্তু সম্পর্কে সমালোচনা করা হয়।

আরও পড়ুন:

ঢাকার সঙ্গে যুক্ত হল পূর্বাচলের রূপগঞ্জ ও কালীগঞ্জ অংশ

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

ওসমান হাদির জবানবন্দি গ্রহণ করলেন ট্রাইব্যুনাল

জ্বালানি সংকট সমাধানে কমিটিতে বিরোধী দলের যাঁরা

শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে

চট্টগ্রামে পর্যাপ্ত বিমান শক্তি থাকলে রোহিঙ্গা সংকট সৃষ্টি হতো না: সেনাপ্রধান

ঢাকায় হবে ১১০ মেগাওয়াটের লোডশেডিং: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শিক্ষা খাতে আ.লীগ আমলের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে: সংসদে শিক্ষামন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ ৭৭,২২৭টি—শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি: সংসদে শিক্ষামন্ত্রী

শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের ভূমিকা অনন্য: স্বাস্থ্যমন্ত্রী