হোম > জাতীয়

শহীদদের আত্মত্যাগ চিরকাল জাতিকে অনুপ্রাণিত করবে: মন্ত্রী শেখ রবিউল আলম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সড়কমন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ছবি

সড়ক পরিবহন, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘মহান ভাষা আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আমাদের গৌরব ও আত্মপরিচয়ের ভিত্তি। তাঁদের আত্মত্যাগ চিরকাল জাতিকে অনুপ্রাণিত করবে।’

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলায় নাশুখালী সোসাল ওয়েলফেয়ার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন রেল সড়ক ও নৌ মন্ত্রী শেখ রবিউল আলম।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মন্ত্রী।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সড়ক পরিবহন, রেল এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ছবি: আজকের পত্রিকা

এদিকে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি সড়ক পরিবহন, রেল এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় সড়ক পরিবহন, রেল এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘পৃথিবীর ইতিহাসে আমরা এক গর্বিত জাতি। রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে জীবনদানের অনন্য দৃষ্টান্ত বিশ্বে বিরল। একুশের চেতনায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে উন্নয়ন ও অগ্রগতির ধারায় আরও এগিয়ে নেওয়া হবে।’

এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মমর্যাদা রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়, যা পরে মহান স্বাধীনতা সংগ্রামের ভিত্তি রচনা করে। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় যে ত্যাগ স্বীকার করা হয়েছিল, তা বিশ্ব ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হিসেবে চির অম্লান হয়ে থাকবে।

দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি

পিডিবির সাবেক শীর্ষ কর্মকর্তাদের সম্পদের খোঁজে দুদক

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর, ঢাকা ওয়াসাসহ বিভিন্ন সংস্থার শীর্ষ পদে রদবদল

৮ নগর উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান, ৭ জনই বিএনপি নেতা

‘পুশ ইন’ বিতর্কের মধ্যেই সীমান্তে সমন্বিত টহলের সিদ্ধান্ত ঢাকা-দিল্লির

ঠাকুরগাঁওয়ে চীনের সহায়তায় গড়ে উঠবে শিল্পকারখানা: মির্জা ফখরুল

ভারত-বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি এক হলে বিশ্বশক্তিতে পরিণত হবে: দীনেশ ত্রিবেদী

শিশুশ্রম প্রতিরোধ দিবস: জীবিকার চাপে বই ছেড়ে কাজে ঢুকছে শিশুরা

ভোটের ইশতেহার বাস্তবায়নে নজর দিচ্ছে সরকার

সুশাসনের রূপরেখা ছাড়া বাজেট বাস্তবায়ন নিয়ে প্রশ্ন টিআইবির