হোম > জাতীয়

মৎস্য অধিদপ্তরের নতুন ডিজি জিল্লুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পরিবর্তন হয়েছে। নতুন ডিজি হিসেবে নিয়োগ পেয়েছেন জিল্লুর রহমান। তিনি এত দিন অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। এখন জিল্লুর রহমান মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীরের স্থলাভিষিক্ত হলেন।

গত সোমবার (১৯ আগস্ট) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। জনস্বার্থে জারিকৃত আদেশ ২০ আগস্ট থেকে কার্যকর করার কথা বলা হয়েছে।

জানা গেছে, গত ২৮ শে ডিসেম্বর ২০২৩ থেকে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন সৈয়দ মো. আলমগীর। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলমগীর নিজের চেয়ার বাঁচাতে বিএনপিপন্থী কর্মকর্তাদের চাপে অর্ধশতাধিক কর্মকর্তাকে বদলি করেছেন। সদ্য সাবেক ডিজিকে সহযোগিতা করেন মৎস্য অধিদপ্তরের একজন পরিচালক, দুই উপপরিচালক ও কয়েকজন নন ক্যাডার কর্মী।

তারা ইতিমধ্যে বদলি হয়ে ঢাকা মৎস্য অধিদপ্তরে যোগ দিয়েছেন। এত বদলির আয়োজন করেও শেষ পর্যন্ত আলমগীর নিজের বদলি ঠেকাতে পারেননি। সাবেক ডিজি সৈয়দ মো. আলমগীরকে চট্টগ্রামে অবস্থিত মৎস্য অধিদপ্তরের আওতাধীন সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক হিসাবে বদলি করা হয়েছে।

সৌরবিদ্যুৎ প্রকল্পে ১২০ একর জমি ইজারা দেবে সেতু কর্তৃপক্ষ

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী

ফার্নেস অয়েলের দাম লিটারে কমল ৮ টাকা ৭১ পয়সা

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

কিছুই বদলায়নি, যারা ঘুষ খেত তারা এখনো ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে: মির্জা ফখরুল

মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায়

হজ ফ্লাইটের টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা

সরকারি-বেসরকারি অংশীদারত্বে বিকল্প বিরোধ নিষ্পত্তি জোরদার হবে: আইনমন্ত্রী

মানব পাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী