হোম > জাতীয়

দফায় দফায় ফুলের শুভেচ্ছা চান না নতুন শিক্ষামন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের গুরুত্বপূর্ণ পদে নতুন কেউ দায়িত্বে আসলে কর্মকর্তা-কর্মচারী, সমিতি-ফোরামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে দফায় দফায় ফুলেল শুভেচ্ছা জানান। এটাই প্রচলিত রীতি হয়ে দাড়িঁয়েছে। তবে দফায় দফায় ফুলেল শুভেচ্ছা চান না নতুন সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

আজ শনিবার শিক্ষামন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মনিরুল ইসলাম মিলন স্বাক্ষরিত এক অফিস আদেশে মতবিনিময় সভায় ফুলেল শুভেচ্ছা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, আগামী ১৪ জানুয়ারি বিকেল ৩টায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষামন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর ইতিমধ্যে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে বিধায় শুভেচ্ছা ও মতবিনিময় সভায় নতুন করে শুভেচ্ছা না জানানোর জন্য মন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

যুবসমাজ জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

মধ্যরাত থেকে কার্যকর জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজে পার্টি-কাণ্ডে সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

মানিক পশারীর দাফনে বাধার ঘটনায় ২৮ নাগরিকের উদ্বেগ

চাকরি হারালেন ডিবির হারুন অর রশিদসহ ৭ পুলিশ কর্মকর্তা

আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা

শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু ১ নভেম্বর: শ্রমমন্ত্রী