হোম > জাতীয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিতর্কিত কর্মকাণ্ডের জের ধরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইশরাক হোসেন।

ঘটনার সূত্রপাত গত শনিবার। রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় হাতে অস্ত্র নিয়ে নিজেই একটি মাদকবিরোধী অভিযানে নেমেছিলেন ইশরাক হোসেন।

আইনপ্রয়োগকারী সংস্থার সদস্য না হয়েও একজন প্রতিমন্ত্রীর এভাবে নিজ উদ্যোগে অস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়ার বিষয়টি তীব্র বিতর্কের জন্ম দেয়।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের রাজনীতি ও নীতি-নির্ধারণী মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

ঘটনাক্রমের জেরে গত রোববার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সেই নির্দেশের পরপরই পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নেন ইশরাক এবং পরদিন সোমবার সংবাদ সম্মেলন ডেকে তাঁর ইস্তফার কথা আনুষ্ঠানিকভাবে জানান।

আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রাষ্ট্রপতির অনুমোদনের প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাঁর পদত্যাগের প্রক্রিয়াটি চূড়ান্তভাবে কার্যকর হলো।

রাজশাহীতে জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর: ‘কৌশলগত অংশীদারত্ব’ আরও জোরদারের আশা টোকিওর

ভোট দেওয়া-না দেওয়া সবার সরকার হতে চাই: রংপুরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ​জাপান সফরে ৮ চুক্তির লক্ষ্য, চারটি চূড়ান্ত: পররাষ্ট্রসচিব

সব ধর্মের মানুষকে নিয়ে সমৃদ্ধ দেশ গড়তে চাই: রংপুরে পথসভায় প্রধানমন্ত্রী

ধর্ম দিয়ে বিভেদ নয়, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি: প্রধানমন্ত্রী

সৈয়দপুরে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী, পৌঁছেছেন সৈয়দপুর

১৩ বছর ধরে চলা ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বাতিল, হবে ছয় লেনের সড়ক

পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী, যাবেন রাজশাহী-চট্টগ্রামেও