হোম > জাতীয়

পয়লা বৈশাখে শুরু হবে কৃষক কার্ড বিতরণ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

আগামী পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেন।

কৃষক কার্ডবিষয়ক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকটিতে ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এই বৈঠকে আরও ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ আরও অনেকে।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত

সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক, নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক-মহাসড়ক ও পশুর হাটে সার্বক্ষণিক নজরদারি করছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে নাশকতার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই: র‍্যাব ডিজি

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৫৩ হাজার যানবাহন পারাপার, টোল আদায় পৌনে চার কোটি টাকা

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ কিলোমিটার ধীরগতি

যমুনা সেতুতে ১১টি গাড়ি বিকল, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট

বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগে নতুন সচিব, ট্যারিফ কমিশনে চেয়ারম্যান

পদ্মা সেতুতে চালু হলো দেশের প্রথম সমন্বিত ক্যাশলেস টোলিং সেবা ‘ডি-টোল’

ট্রাফিক জরিমানার ভুয়া এসএমএস নিয়ে ডিএমপির সতর্কবার্তা