হোম > জাতীয়

ওআইসিভুক্ত দেশগুলো বাংলাদেশকে সমর্থনই নয়, প্রচারণাও চালাবে: পররাষ্ট্রমন্ত্রী

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফাইল ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে লড়াইয়ে ওআইসিভুক্ত বিভিন্ন দেশ শুধু সমর্থন দেবে না, দেশগুলো বাংলাদেশের পক্ষে প্রচারণাও চালাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে অনুষ্ঠিত ওআইসি নির্বাহী কমিটির বৈঠক শেষে গতকাল শুক্রবার মধ্যরাতে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে লড়বে বাংলাদেশ। সৌদি আরব সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা নিয়ে আলোচনা হয়েছে। ওআইসিভুক্ত বিভিন্ন দেশ শুধু বাংলাদেশকে সমর্থনই দেবে না, বরং তারা বাংলাদেশের পক্ষ হয়ে প্রচারণা চালাবে।

ড. খলিলুর রহমান বলেন, বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরালো করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এ ছাড়া মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি আরবের প্রতিনিধির সঙ্গে পৃথক বৈঠক হয়েছে। দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর নেতৃত্বে রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির আশা প্রকাশ করেছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

খ‌লিলুর রহমান বলেন, ‘ওআইসি বৈঠকে আমরা দ্ব্যর্থহীনভাবে ভূমি ক্রয়-সংক্রান্ত সাম্প্রতিক ইসরায়েলি আইনের নিন্দা জানিয়েছি। আমরা বলেছি—ভূমি নিয়ে ইসরায়েলের পদক্ষেপ স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’

এ ছাড়া আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধ কখনো কারও জন্য কল্যাণ বয়ে আনে না। বাংলাদেশ বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বৈদেশিক সফরে কোন দেশে যাবেন, তা চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ