হোম > জাতীয়

গোপালগঞ্জে আহত সেনাসদস্যদের দেখতে যশোর সিএমএইচে গেলেন সেনাবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীদের হামলায় আহত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যদের দেখতে যশোর সিএমএইচ হাসপাতালে গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

আজ সোমবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। 

গত শনিবার গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভকারীদের হামলায় টহলরত ৯ জন সেনাসদস্য আহত হয়েছিলেন। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় ও দুটি গাড়ি ভাঙচুর করে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর সিএমএইচ থেকে সেনাপ্রধান খুলনায় সেনাবাহিনী ক্যাম্পে মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সকল পদবির সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। 

এ সময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, বিভাগীয় কমিশনার খুলনা, স্থানীয় অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ, বিজিবি ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মেয়াদোত্তীর্ণ ভিসার যাত্রীদের অগ্রাধিকার দিতে হবে

ঈদযাত্রা: দুই মহাসড়কে ভোগান্তির শঙ্কা

জনগণের আস্থার মূল্যায়ন করতে হবে: তথ্যমন্ত্রী জহির

আনিসুল-সালমানের বিরুদ্ধে সাক্ষ্য দিল ১৭ বছরের কিশোর

ভিসার মেয়াদোত্তীর্ণ ও সংকটাপন্ন যাত্রীদের অগ্রাধিকার দিতে নির্দেশ বিমান-পর্যটনমন্ত্রীর

দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার

ভোটের ফল চ্যালেঞ্জ করে ৫ প্রার্থীর আবেদন

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা

বগুড়া নয়, ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী