হোম > জীবনধারা > ভ্রমণ

রমজান মাসে ভ্রমণের পরিকল্পনায় যা রাখতে হবে

ফিচার ডেস্ক

নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মরুভূমিতে ক্যাম্পিং, উটে চড়া ও স্টার-গেজিং উপভোগ করার উপযুক্ত সময়। ছবি: পেক্সেলস

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের মুসলমানরা এ সময় রোজা রাখেন। এই মাসে জীবনযাপনের নির্দিষ্ট কিছু রীতিনীতি রয়েছে। এ সময় একটি মুসলিম দেশ ভ্রমণ নতুন অভিজ্ঞতা দিতে পারে। তবে ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হয়। ভ্রমণে যাওয়ার আগে সে বিষয়গুলো জেনে রাখলে সুবিধা হবে।

স্থানীয়দের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখুন

গন্তব্যে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের আচরণ সম্পর্কে পরিচিতদের কাছে জেনে নিন। অথবা যাওয়ার আগে বিভিন্ন সূত্র থেকে বিষয়গুলো জেনে রাখুন। সে অনুসারে স্থানীয় সংস্কৃতি ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকুন। স্থানীয় বাসিন্দাদের ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে জানা থাকলে রোজাদার বা বেরোজাদারের জন্য সেটা কাজে দেবে।

খাদ্যসংস্কৃতি সম্পর্কে জানুন

যেখানে যাচ্ছেন, সেখানকার মানুষের খাদ্য ও পানীয় এবং আশপাশের স্থানীয় নিয়ম ও রীতিনীতি জেনে নিন। রোজার সময় জনসমক্ষে খাওয়া কিংবা পান করা কিছু দেশে অবৈধ। যেসব দেশে তা বেআইনি, সেই দেশগুলোতে দিনের বেলা খাওয়া যাবে না। আপনি বেরোজাদার হলে বিষয়টি বিবেচনায় রাখতে হবে। আর রোজাদার হলে সেহরি ও ইফতার যাতে সময়মতো পাওয়া যায়, সেটা নিশ্চিত করতে হবে যেখানে থাকবেন সেখানকার পরিস্থিতি বিবেচনা করে।

আপনি বেরোজাদার হলে যেসব দেশে দিনের বেলা খাবার পাওয়া কঠিন। তবে সেখানে প্যাকেট লাঞ্চের বিষয়ে হোটেলের লোকজনের সঙ্গে কথা বলুন। অথবা আপনি হোটেলে রান্না করতে পারেন, এমন খাবার কিনুন।

পোশাক ও আচরণ

কিছু দেশ এবং এলাকায় রমজান মাসে পোশাক ও আচরণের ওপর বিশেষ নিয়মকানুন থাকতে পারে। হাত, পা, মাথা ও কাঁধ ঢাকা থাকে এমন পোশাক পরুন। আবহাওয়া কেমন, সেটা বুঝেও পোশাক পরতে হতে পারে। তবে মুসলিম দেশগুলোয় স্বীকৃত এমন পোশাক পরাই নিরাপদ।

ক্লান্তি এড়াতে ব্যাগ হালকা রাখুন

রোজার মধ্যে কোথাও ভ্রমণে গেলে ভারী ব্যাগ বহন করা থেকে বিরত থাকতে হবে। নয়তো খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়তে পারেন। শুধু প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিন। তবে এই সময় ছাতা, সানগ্লাস ও মাস্ক অবশ্যই সঙ্গে রাখবেন।

হিজরি মাসের হিসাবটা জেনে রাখা ভালো

হিজরি মাস চাঁদ দেখার ওপর নির্ভর করে। তাই সব দেশে একই দিনে রমজান শুরু এবং শেষ হয় না। এমনও হয়ে থাকে, এক দেশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় সেখানে ঈদ, কিন্তু অন্য দেশে সেদিন রমজান মাসের শেষ দিন। তাই যেখানে যাচ্ছেন, সেখানকার হিজরি মাসের হিসাবটা জেনে রাখা ভালো।

সূত্র: লোনলি প্ল্যানেট ও স্মার্ট ট্রাভেলার

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর এখন ‘লাভ কানেকশন’

খেলার শহর হতে চলেছে কিদ্দিয়া সিটি

কম খরচে বিমান ভ্রমণের কৌশল

চন্দ্রমল্লিকার বাগান থেকে ভাইরাল সড়কে

৮২ বছর বয়সে বিশ্বভ্রমণে দু লং

ভ্রমণপ্রেমী সাত বন্ধুর সংগঠন বেটুস

জনপ্রিয় ৫ ট্রাভেল ফিল্ম

চীন ভ্রমণে তালিকায় রাখুন ১০ গন্তব্য

শাকিলের এভারেস্ট জয়ের ছবি জিতল ইউএনডিপির অ্যাওয়ার্ড

রিসোর্ট বুকিংয়ের সময় যে ভুলগুলো করবেন না