হোম > জীবনধারা > রূপবটিকা

প্রিয়াঙ্কার মতো উজ্জ্বল ত্বক পেতে চান? মেনে চলতে হবে এই নিয়মগুলো

ফিচার ডেস্ক, ঢাকা 

অল্প বয়সে চলচ্চিত্রে পা রেখেও প্রিয়াঙ্কা বছরের পর বছর ধরে স্বাস্থ্যকর ও গ্ল্যামারাস অবয়ব বজায় রাখতে সক্ষম হয়েছেন। ছবি: সংগৃহীত

প্রিয়াঙ্কা চোপড়ার কাচের মতো উজ্জ্বল ত্বক সত্যিই মুগ্ধ করার মতো। এই অভিনেত্রী মনে করেন, শরীরের অভ্যন্তরীণ সুস্থতা এবং সুন্দর ত্বক একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। অল্প বয়সে চলচ্চিত্রে পা রেখেও চোপড়া বছরের পর বছর ধরে স্বাস্থ্যকর ও গ্ল্যামারাস অবয়ব বজায় রাখতে সক্ষম হয়েছেন। একই সঙ্গে তাঁর ভক্তদেরও উৎসাহ জুগিয়েছেন নিজেদের ফিট রাখার ক্ষেত্রে।

প্রিয়াঙ্কা চোপড়ার কাচের মতো উজ্জ্বল ত্বক মুগ্ধ করে সবাইকে। ছবি: ইনস্টাগ্রাম

‘দ্য ম্যাট্রিকস’ অভিনেত্রী বিভিন্ন সাক্ষাৎকারে পরিচ্ছন্ন ত্বক ও হজমক্ষমতা ভালো রাখার বিভিন্ন অভ্যাস সম্পর্কে বলে থাকেন। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের রূপচর্চা ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন টিপসও তিনি দেন। এই যেমন পায়ের প্রদাহ কমাতে গোড়ালিতে কাঁচা রসুন ঘষার মতো নানান ধরনের টিপস দেন তিনি।

ত্বকের উজ্জ্বলতার জন্য প্রিয়াঙ্কা চোপড়া একটি নির্দিষ্ট রুটিন মেনে চলেন। ছবি: ইনস্টাগ্রাম

ত্বকের উজ্জ্বলতার জন্য প্রিয়াঙ্কা চোপড়া একটি নির্দিষ্ট রুটিন মেনে চলেন। ‘হোয়াইট টাইগার’ তারকা তাঁর মা এবং ঠাকুরমার দেওয়া বহু পুরোনো প্রতিকারের ওপর নির্ভর করেন। তিনি বিশ্বাস করেন, তাঁদের দেওয়া টোটকাই তাঁর ত্বকে দারুণ কাজ করে।

মুখে দৃশ্যমান উজ্জ্বলতার জন্য প্রিয়াঙ্কা চাল ধোয়া পানি ও নারকেল তেলের ঘরোয়া মাস্ক ব্যবহার করেন। ছবি: ইনস্টাগ্রাম

মুখে দৃশ্যমান উজ্জ্বলতা আনার জন্য প্রিয়াঙ্কা চাল ধোয়া পানি ও নারকেল তেল মিশিয়ে একটি ঘরোয়া মাস্ক তৈরি করেন, যা রোমকূপ সংকুচিত করতে এবং ত্বক টানটান করতে সাহায্য করে। এই মাস্ক প্রতিদিন রাতে ঘুমানোর আগে কয়েক মিনিটের জন্য ত্বকে লাগান। এ ছাড়া প্রিয়াঙ্কা চোপড়া তাঁর ছয় ধাপের রূপ রুটিন অনুসরণ করার ব্যাপারে খুবই সচেতন। নিয়মিত তাঁর ফেশিয়ালিস্টের কাছে যেতে ভোলেন না।

প্রিয়াঙ্কা মনে করেন, সৌন্দর্য আসে ভেতর থেকে। ছবি: ইনস্টাগ্রাম

এই তারকা মনে করেন, সৌন্দর্য আসে ভেতর থেকে। তিনি প্রতিদিন মৌরি, জিরা এবং ধনে ভেজানো পানি পান করেন। এগুলো অ্যাসিডিটি কমাতে এবং অন্ত্র সুস্থ রাখতে সহায়ক। এ ছাড়া তিনি কাঁচা আদা ও মধু মেশানো স্বাস্থ্যকর শট পান করেন। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই পানীয় রোগ প্রতিরোধক্ষমতাও বাড়ায়।

প্রিয়াঙ্কা চোপড়ার এই দৈনন্দিন রুটিন অনুসরণ করলে তা শুধু ত্বকে উজ্জ্বলতাই আনবে না, রক্তকেও বিশুদ্ধ করবে এবং সবদিক থেকে তা সুস্থতা বয়ে আনবে।

সূত্র: পিংক ভিলা

প্রাকৃতিকভাবে মুখ পরিষ্কার রাখার ৫ টিপস

২৫ বৈশাখ রবীন্দ্রজয়ন্তী: ঠাকুরবাড়ির রূপচর্চা

শুষ্ক ত্বকে ময়শ্চারাইজার যুক্ত বডি ওয়াশ ব্যবহার করুন

রান্নাঘরে থাকা উপকরণে প্রতিদিনের রূপচর্চার উপায় জেনে নিন

এই গ্রীষ্মে অ্যালোভেরা জেল নিয়মিত ব্যবহার করুন

গরমে ত্বক সমস্যার সমাধানে কাঁচা দুধ ব্যবহার করুন

কিয়ারা আদভানির ত্বক কেন এত উজ্জ্বল? কারণ জেনে নিন

অফিসের বাতাস আপনার সৌন্দর্য নষ্ট করছে না তো?

গরমে সঠিক লিপস্টিক বেছে নেবেন যেভাবে

খুশকির জন্য প্রফেশনাল ট্রিটমেন্ট নেওয়া জরুরি