হোম > জীবনধারা > রূপবটিকা

হাতের ত্বকের যত্নে যা করবেন

ফিচার ডেস্ক

মডেল: নুসাইবা। ছবি: আজকের পত্রিকা

কোরবানির ঈদ শেষ। মাংস কাটাকাটি, মসলা তৈরি, রান্না, পরিবেশন, পরিচ্ছন্নতার ব্যাপক চাপ আর গরম—এই সবকিছু মিলিয়ে ত্বকের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে নিশ্চয়। এবার নজর দিন নির্জীব হয়ে যাওয়া ত্বকের দিকে। কী করবেন, তা দেখে নিন—

প্রতিদিনের কাজের পর হাতের যত্ন

প্রতিদিন কাজ শেষে বারবার হাত ধুতে হলে হাত আরও শুষ্ক হয়ে যেতে পারে। তাই এ কাজে গ্লিসারিন ও ক্রিম বেসড হ্যান্ডওয়াশ ব্যবহার করতে পারেন। এতে রুক্ষতা কমবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে ময়শ্চারাইজার ছাড়া কয়েক ফোঁটা অলিভ অয়েল ভালো করে ম্যাসাজ করে নিতে পারেন। বারবার হাত ধোয়া এড়াতে হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করতে পারেন। তবে যেসব স্যানিটাইজারে অ্যালকোহল থাকে, তা এড়িয়ে চলা ভালো। নইলে হাত আরও বেশি শুষ্ক হয়ে যায়।

ময়শ্চারাইজার ও সানস্ক্রিনের সঠিক ব্যবহার

ত্বকের অসমান রং ঠিক করতে দিনের বেলায় কমপক্ষে এসপিএফ-৩০ সমৃদ্ধ ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এ ছাড়া বাইরে বের হওয়ার আগে আলাদা করে সানস্ক্রিন মেখে নিতে হবে। এতে ত্বক থাকবে রোদের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত।

গোসলের সময় যত্ন নিন

গোসলের সময় হাতে ভালো করে কয়েক ফোঁটা তেল ম্যাসাজ করে নিন। তিলের তেল, আমন্ড অয়েল কিংবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। হাত অতিরিক্ত শুকিয়ে গেলে হট অয়েল ম্যাসাজ করতে পারেন। ২ টেবিল চামচ বেসনের মধ্যে সামান্য দুধ অথবা টক দই এবং এক ফোঁটা হলুদগুঁড়া দিয়ে মিশ্রণ তৈরি করুন। গোসলের আগে দুই হাতে ভালো করে সেই মিশ্রণ মেখে নিন। শুকিয়ে গেলে কুসুম গরম পানিতে হাত ধুয়ে নিতে পারেন।

ঘুমানোর আগে হাতের যত্ন

রাতে ঘুমানোর আগে হাতের ত্বকের উপযোগী ভালো মানের ক্রিম অথবা লোশন ব্যবহার করতে হবে। এতে সারা রাত আপনার ত্বকের ময়শ্চারাইজেশন বজায় থাকে। হাত ধোয়া হয়ে গেলে কয়েক ফোঁটা ময়শ্চারাইজার হাতে লাগিয়ে নিন। রাতে নারিশিং ক্রিম ব্যবহার করার সময় হাতের তালু, পিঠ, আঙুল, কবজি থেকে শুরু করে কনুই পর্যন্ত ভালো করে ম্যাসাজ করতে হবে। এরপর যতটা সম্ভব কম হাত ধোয়ার চেষ্টা করুন।

শুষ্কতা থেকে রেহাই পেতে

ঈদের কয়েক দিন অতিরিক্ত পানির কাজ করায় হাত শুষ্ক হয়ে ওঠা অস্বাভাবিক কিছু নয়। এই শুষ্কতা থেকে রেহাই পেতে ২ চামচ সানফ্লাওয়ার অয়েল, ২ চামচ পাতিলেবুর রস এবং ৩ চামচ চিনি মিশিয়ে ম্যাসাজ করুন। অল্প গ্লিসারিনের সঙ্গে গোলাপজল মিশিয়ে দুই হাতে ভালো করে ম্যাসাজও করতে পারেন। এতে হাত নরম হবে।

প্যাক ব্যবহার

মুখের মতো হাতের যত্নেও মাঝে মাঝে প্যাক ব্যবহার করতে হবে। এ জন্য ডিমের কুসুম ফেটিয়ে নিয়ে হাতের ত্বকে মেখে রাখুন ২০ মিনিট। তারপর কোমল সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। অথবা ১ টেবিল চামচ চিনির সঙ্গে আধা চা-চামচ নারকেল তেল মিশিয়ে স্ক্রাব তৈরি করে দুই হাতে ভালো করে ম্যাসাজ করে নিন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে। অ্যালোভেরা জেল ব্লেন্ড করে নিন মিহি করে। হাতের ত্বকে ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। হাত ধুয়ে ময়শ্চারাইজার দিন।

জেনে রাখা ভালো

প্রতিদিন হাতের ত্বকের ক্ষতি এড়াতে কিছু বিষয় মেনে চলতে পারেন—

  • বাসন মাজা বা ঘর পরিষ্কারের মতো কাজের সময় হাতে গ্লাভস পরে নিন।
  • প্রতি সপ্তাহে হ্যান্ড স্ক্রাবার দিয়ে হাত স্ক্রাব করে নিন। স্ক্রাব করার আগে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিন।
  • সব সময় গ্লিসারিন অথবা ময়শ্চারাইজার যুক্ত সাবান বা হ্যান্ডওয়াশ ব্যবহার করুন।
  • নখ বড় থাকলে ছোট রাখুন এবং ফাইল করে নিন।
  • রাতে ঘুমাতে যাওয়ার আগে হাত ধোয়ার সময় নরম নেইল ব্রাশ দিয়ে ভালো করে নখ পরিষ্কার করে নিন।
  • নারকেল তেল, মধু, চিনি, পাতিলেবুর রস ও সামান্য লবণ একসঙ্গে মিশিয়ে তা দিয়ে হাত স্ক্রাব করে নিন। এরপর কুসুম গরম পানি দিয়ে হাত ধুয়ে ময়শ্চারাইজার ব্যবহার করুন। এতে হাতের গন্ধ চলে যাবে এবং ত্বক ভালো থাকবে।
  • কোনো কারণে হাতের ত্বক খুব শুষ্ক হয়ে গেলে প্রতিদিন অন্তত দুবার হাত ধুয়ে ভালো করে হ্যান্ড ক্রিম লাগিয়ে ম্যাসাজ করুন। ভিটামিন-ই যুক্ত তেল ব্যবহার করুন। এ ছাড়া ত্বক খুব শুষ্ক হয়ে গেলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন।

সূত্র: স্টাইলক্রেজ ও হেলথলাইন

ফেয়ার পলিশের চেয়ে ওয়াক্স নিরাপদ

মেকআপ গলে যায়? জেনে নিন ‘সোয়েট-প্রুফ’ ফাউন্ডেশন ব্যবহারের কৌশল

গ্রীষ্মে ত্বকের সমস্যা সমাধান করবে শসা

গ্রীষ্মে ত্বকের সমস্যা সমাধান করবেন যেসব উপায়ে

ঈদের আগে মুখত্বকের যত্নে ৫ উপায়

ঈদের আগে সুন্দর ত্বক পেতে যা করবেন

উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বকের জন্য তামান্না ভাটিয়ার ঘরে তৈরি ফেস প্যাক

১০ ধাপে ত্বকযত্নের দিন ফুরোল, এসেছে ‘স্মার্ট রেফারিং’

গরমে লিপস্টিক গলে যাওয়া বন্ধ করতে

প্রিয়াঙ্কার মতো উজ্জ্বল ত্বক পেতে চান? মেনে চলতে হবে এই নিয়মগুলো