হোম > জীবনধারা > রেসিপি

ঘরেই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করুন ফুচকা

স্বপ্না রাণী মণ্ডল

উপকরণ:

ফুচকা তৈরির জন্য
ময়দা ১/৪ কাপ, সুজি ১ কাপ, তেল ও পানি পরিমাণ মতো, তাল মাখনা ১ টেবিল চামচ, লবণ আধা চা-চামচ।

ফুচকার পুর তৈরির জন্য
সিদ্ধ ডাবলি ছোলা/ মটর দেড় কাপ, সিদ্ধ আলু এক কাপ, সিদ্ধ ডিম ১টি, পেঁয়াজ কুচি ২-৩ টেবিল-চামচ, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, বিট লবণ, চাট মসলা, টালা শুকনা মরিচ, টালা জিরা গুঁড়া স্বাদ মতো।

প্রণালি
ফুচকা তৈরির উপকরণগুলো ভালো করে মিশিয়ে ডো তৈরি করে নিন। ভেজা কাপড় দিয়ে ডো ১৫ মিনিট ঢেকে রাখুন। এবার ডোটাকে কয়েক ভাগ করে মোটা রুটির মতো বেলে নিয়ে গোল আকারে কাটতে হবে। এবার ডুবো তেলে বাদামি করে ভেজে নিন। পুর তৈরির সব উপকরণ মিশিয়ে ফুচকার মাঝে ছিদ্র করে তাতে পুর ভরে তেঁতুলের টক দিয়ে পরিবেশন করুন।

তেতুলের টক যেভাবে তৈরি করবেন
এক কাপ পানিতে কিছু তেঁতুল ভিজিয়ে চটকিয়ে ক্বাথ তৈরি করে নিন। এবার এতে স্বাদ মতো লবণ, বিট লবণ, চিনি, লেবুর খোসা কুচি, লেবুর রস, ভাজা জিড়া গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিন। ব্যস্ হয়ে গেল।

নাড়ুর ঝুড়িতে রাখুন নতুন চমক

ঘরেই বানান জাপানি ওকোনোমিয়াকি

২০ মিনিটে তৈরি করুন মিষ্টিকুমড়ার বাটার

নারকেলের দুধে তৈরি থাই স্যুপ টম খা গাই

মিসরের ফাত্তা: ভাত, মাংস আর মচমচে রুটির অনন্য আয়োজন

ফলের স্বাদে পাঁচ মজার বিদেশি ডেজার্ট

ঘরেই তৈরি করুন তুর্কি আদানা কাবাব

ওমেগা থ্রি-তে ভরা লেজের ভর্তা

সকাল বেলা বানিয়ে ফেলুন ভাতের ওমলেট

আমড়ায় টক-মিষ্টি দুই পদ