হোম > জীবনধারা > রেসিপি

ইফতারে চিকেন রেশমি কাবাব

ইফতারি হোক সুস্বাদু ও স্বাস্থ্যকর। এ জন্য রাখতে পারেন সালাদ। সারা দিন রোজা রাখার পর প্রোটিনসমৃদ্ধ সালাদে স্বাদ ও স্বাস্থ্য়ের উপকারিতা বেশি পাওয়া যায়। আর অন্যান্য খাবারের সঙ্গে যদি থাকে চিকেন রেশমি কাবাব, তাহলে তো কথাই নেই। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী ফারজানা বাতেন

উপকরণ
হাড়ছাড়া মুরগির মাংস ৫০০ গ্রাম, লেবুর রস ১ টেবিল চামচ, পানি ঝরানো টক দই ৩ টেবিল চামচ, কাজুবাদাম ৮ বা ৯টি, আদা ও রসুনবাটা ২ টেবিল চামচ, কাঁচা মরিচবাটা ৪ বা ৫টি, লবণ, তেল ২ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, পুদিনাপাতাবাটা ১ চা-চামচ। 

প্রণালি
প্রথমে কাজুবাদাম ভিজিয়ে রেখে দিন ২০ মিনিট। এরপর কাজু, কাঁচা মরিচ ও পুদিনাপাতা মিক্সিতে দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে আলাদা করে রেখে দিন। মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে মুছে নিন। যাতে পানি না থাকে মাংসের গায়ে। এবার মাংসের টুকরোগুলো লেবুর রস, লবণ, দই, আদা ও রসুনবাটা এবং কাজুর পেস্ট দিয়ে ২ থেকে ৩ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। ওপর থেকে গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিন।

একটি ফ্রাই প্যানে তেল দিন। এবার মাংসগুলো শিকে গেঁথে নিন। তেল হালকা গরম হলে শিকগুলো ছেড়ে দিন। কম আঁচে দু দিক ১০ মিনিট করে ভেজে নিন; যাতে মাংস সেদ্ধ হয়ে যায়। ভাজার সময় ঢাকনা দিয়ে ঢাকবেন না। আঁচ থেকে নামিয়ে ৫ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিন। পুদিনা চাটনি ও সালাদ দিয়ে গরম-গরম পরিবেশন করুন মজাদার চিকেন রেশমি কাবাব।

আড্ডায় থাকুক জিবে জল আনা স্ন্যাকস

খারকোল ডাটা দিয়ে চিংড়ির রসা

বেলুচি বিফ পোলাও

বেলুচি চিকেন কড়াই

বেলুচি ডাল: অল্প মসলায় গভীর স্বাদের এক ঐতিহ্য

বেলুচি সাগ গোশত: পাহাড়ি চারণভূমির স্বাদে মাংস ও শাকের অনন্য মেলবন্ধন

বেলুচি দমপুখত মাটন: বাষ্পে সেদ্ধ হওয়া শতাব্দীপ্রাচীন এক ঐতিহ্য

স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস

মেদহীন পেট পেতে কখন কোন ধরনের স্যুপ খাবেন, জানুন সহজ রেসিপি

ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল