হোম > জীবনধারা > রেসিপি

কাজু পোস্ত ইলিশ

জীবনধারা ডেস্ক

ঈদের জম্পেশ খাওয়াদাওয়ার পর একটু হালকা ধাঁচের খাবার খেতে ইচ্ছে করে নিশ্চয়ই। তেমন হলে বানিয়ে ফেলুন কাজু পোস্ত ইলিশ। রেসিপি ও ছবি দিয়েছেন ‘সিম্পল কুকিং বাই নাতাশা’র স্বত্বাধিকারী নাদিয়া নাতাশা

উপকরণ
ইলিশ মাছ ৪ টুকরো, কাজু বাদাম বাটা ১ চা-চামচ, পোস্ত বাটা ২ চা-চামচ, পেঁয়াজ বাটা ২ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ ৩টি, হলুদ গুঁড়ো আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, তেল ৩ চা-চামচ, পানি পরিমাণমতো।

প্রণালি
প্যানে তেল দিয়ে একে একে সব মসলা দিয়ে দিন। সময় নিয়ে সেগুলো কষিয়ে নিন। সামান্য পানি দিন। ফুটে উঠলে মাছ দিয়ে দিন। সঙ্গে কাঁচা মরিচ দিন। অল্প আঁচে ঢেকে রান্না করুন। ঝোল কমে এলে নামিয়ে পরিবেশন করুন।

বেলুচি ডাল: অল্প মসলায় গভীর স্বাদের এক ঐতিহ্য

বেলুচি সাগ গোশত: পাহাড়ি চারণভূমির স্বাদে মাংস ও শাকের অনন্য মেলবন্ধন

বেলুচি দমপুখত মাটন: বাষ্পে সেদ্ধ হওয়া শতাব্দীপ্রাচীন এক ঐতিহ্য

স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস

মেদহীন পেট পেতে কখন কোন ধরনের স্যুপ খাবেন, জানুন সহজ রেসিপি

ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল

মিষ্টিকুমড়া দিয়ে পাঙাশের রসা

শিশুকে যেভাবে পাকা আমের জুস তৈরি করে দিতে পারেন

বানিয়ে নিন মরক্কোর জনপ্রিয় হারিরা স্যুপ

ঢ্যাঁড়স দিয়ে ভাগনা মাছের ঝাল