হোম > জীবনধারা > রেসিপি

চিংড়ি শুঁটকির মজাদার ভর্তা

ফিচার ডেস্ক, ঢাকা 

চিংড়ি শুঁটকির ভর্তা। ছবি: ওমাম রহমান

প্রতিদিন কি আর আয়োজন করে রাঁধতে ভালো লাগে? কোনো দিন যদি বেলা গড়িয়ে যায়, তাহলে কী রান্না করবেন, তা ভাবতে না বসে চুলায় চড়িয়ে দিন ভাত। আর সঙ্গে বানিয়ে ফেলুন চিংড়ি শুঁটকির ভর্তা। আপনাদের জন্য এই রেসিপি দিয়েছেন ওমাম’স-এর স্বত্বাধিকারী ওমাম রায়হান

উপকরণ

ছোট চিংড়ি শুঁটকি ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, শুকনো মরিচ ৫ থেকে ৬টি, কাঁচা মরিচ ২ থেকে ৩টি, ধনেপাতাকুচি ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, সরিষার তেল ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, লেবুর রস ১ চা-চামচ, লবণ স্বাদমতো।

চিংড়ি শুঁটকির ভর্তা। ছবি: ওমাম রহমান

প্রণালি

প্যানে চিংড়ি শুঁটকি টেলে ভেজে ভালোমতো ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর সামান্য তেল গরম করে শুকনো মরিচ ভেজে উঠিয়ে নিন। ওই তেলেই পেঁয়াজকুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। তাতেই কাঁচা মরিচ ও ধনেপাতাকুচি দিয়ে নেড়ে নামিয়ে নিন। এবার চিংড়ি শুঁটকি, ভাজা পেঁয়াজ-মরিচ-ধনেপাতা, শুকনো মরিচ ও লবণ একত্রে বেটে কিংবা ব্লেন্ড করে সরিষার তেল ও লেবুর রস দিয়ে মাখিয়ে পরিবেশন করুন।

ছবি: ওমাম রায়হান

মেদহীন পেট পেতে কখন কোন ধরনের স্যুপ খাবেন, জানুন সহজ রেসিপি

ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল

মিষ্টিকুমড়া দিয়ে পাঙাশের রসা

শিশুকে যেভাবে পাকা আমের জুস তৈরি করে দিতে পারেন

বানিয়ে নিন মরক্কোর জনপ্রিয় হারিরা স্যুপ

ঢ্যাঁড়স দিয়ে ভাগনা মাছের ঝাল

টমেটোর স্যুপ বেশি খেলে যা হতে পারে

বিকেলের হালকা নাশতায় রাখতে পারেন ভিন্ন স্বাদের আম-চিড়া

ছুটির দিনের বিকেলের নাশতা শির খুরমা

বাড়িতেই বানিয়ে ফেলুন আফ্রিকান সমুচা ববোটি ফিলো পাই