হোম > জীবনধারা > রেসিপি

ঝাল-মিষ্টি গরুর মাংস

ফিচার ডেস্ক

রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

রান্নায় চিনি ব্যবহারে খাবারের রং ও স্বাদ—দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন, তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে। আপনাদের জন্য ঝাল-মিষ্টি গরুর মাংসের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

গরুর মাংস ১ কেজি, আদা-রসুনবাটা ১ টেবিল চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, কাশ্মীরি মরিচগুঁড়া ১ চা-চামচ, লবণ ও চিনি স্বাদমতো, ক্যাপসিকাম সবুজ ১টা, টমেটো ২টা, পেঁয়াজ লেয়ার হাফ কাপ, সাদা তিল ১ চা-চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, টমেটো সস হাফ কাপ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ।

প্রণালি

হাঁড়িতে গরুর মাংস, আদা ও রসুনবাটা, মরিচগুঁড়া, কাশ্মীরি মরিচগুঁড়া, জিরাগুঁড়া, ধনিয়াগুঁড়া, লবণ, গরমমসলার গুঁড়া দিয়ে ঢাকনাসহ সেদ্ধ করে নিন। কড়াইতে সয়াবিন তেল ও ঘি গরম হলে সেদ্ধ মাংস, টমেটো সস, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো কাটা দিয়ে নেড়ে রান্না করুন। সেদ্ধ হলে সাদা তিল দিয়ে নেড়ে লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল ঝাল-মিষ্টি গরুর মাংস।

গরমের হালকা খাবার ডাঁটা দিয়ে চিংড়ি মাছের রসা

গরমে খান মলা মাছের টক

ছুটির দিনে সহজ রান্না লেবু পাঙাশ

গ্রীষ্মের দুপুরে পান করুন তেঁতুল ও গুড়ের শরবত

গরমে পান করুন তরমুজের মোহিত

আম, রসুন ও বোম্বাই মরিচের আচার

সরিষাবাটায় ইলিশ মাছের পাতলা ঝোল

কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি নাড়ু

পূর্ণিমা ঠাকুরের ‘ঠাকুরবাড়ির রান্না’ বই থেকে কয়েকটি রেসিপি

টক মিষ্টি ঝাল মেনি মাছের রসা