হোম > জীবনধারা > জেনে নিন

এই গরমেও সারা দিন তরতাজা থাকতে চান? এভাবে ত্বকের যত্ন নিন

ফিচার ডেস্ক

ছবি: আজকের পত্রিকা

বৈশাখের শুরুতেই বেজায় গরম পড়েছে। সকালে স্নান সেরে অফিসে আসতে না-আসতেই ঘামে ভিজে একাকার। এক সেট বাড়তি কাপড় অফিসে অনেকেই রাখেন যেন চট করে ঘামে ভেজা কাপড় বদলে নেওয়া যায়। কিন্তু ত্বক? তাকে তো ধকল সইতে হচ্ছেই। ত্বকের ক্ষয়ক্ষতি গরমে অনেকভাবেই হয়। একে তো রোদের তাপ, তার ওপর যাঁরা অনেক বেশি ঘামেন, তাঁদের ত্বকে ব্যাকটেরিয়া জমে নানান সমস্যার সূত্রপাত ঘটায়। তাই সারা দিনে ত্বকের যত্ন পর্যাপ্ত পানি পান ও নিয়মিত স্নান করার বাইরেও কিছু বিষয় মনে রাখতেই হবে।

সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা

কোনো কোনো দিন সূর্য হয়তো মেঘের আড়ালে লুকিয়ে থাকতে পারে, কিন্তু কিছু অতিবেগুনি রশ্মি তখনো আপনার ত্বকে পৌঁছাতে পারে এবং কোষের ক্ষতিসহ অকাল বার্ধক্যে অবদান রাখতে পারে। এটি প্রতিরোধ করতে, প্রতিদিন এসপিএফ সমৃদ্ধ প্রসাধনী ব্যবহার করতে থাকুন।

লাল ভাব দূর করুন

এই ঋতুতে সংবেদনশীল ত্বকে লাল ভাব বা র‍্যাশের সমস্যা দেখা দিতে পারে। এটি প্রতিকারের জন্য আপনাকে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান আছে এমন সব প্রসাধনী ব্যবহার করতে হবে, যা ত্বকের এসব সমস্যা দূর করতে পারে। তা ছাড়া সংবেদনশীল ত্বকের মানুষদের এই ঋতুতে খুব ভারী ধরনের প্রসাধনী ব্যবহার না করাই ভালো। পাশাপাশি সব ধরনের রাসায়নিক দেওয়া প্রসাধনী এড়িয়ে চলুন এবং যতটা সম্ভব প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ প্রসাধনী ব্যবহার করুন।  

ত্বক যতটা সম্ভব আর্দ্র রাখুন

আপনার প্রসাধনী বাক্সে যদি ত্বক সারা দিন আর্দ্র রাখার উপযোগী কিছু থাকে, তাহলে ত্বকের যত্নে সেটা হয়ে উঠতে পারে অন্যতম অস্ত্র। এ ছাড়া অ্যালকোহল রয়েছে এমন যেকোনো প্রসাধনী এ সময় এড়িয়ে চলুন। কারণ, সেগুলো আপনার ত্বকের আর্দ্রতা কেড়ে নিয়ে আরও শুষ্ক এবং খসখসে করে তুলবে। আপনি যদি আগে কখনো ফেশিয়াল অয়েল ব্যবহার না করে থাকেন, তবে সেটা শুরু করার এখনই উপযুক্ত সময়। রেশমের মতো মোলায়েম এবং স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের পেতে এই তেলগুলো আদর্শ।

ছবি: আজকের পত্রিকা

ভেতর থেকে সুন্দর ত্বক

আপনি আপনার খাদ্যাভ্যাসে কিছু ছোটখাটো স্বাস্থ্যকর পরিবর্তন আনলেই তার ফলাফল দেখতে পাবেন আপনার ত্বকে। উদাহরণস্বরূপ—আমরা অনেকেই পর্যাপ্ত পরিমাণে পানি পান করি না এবং এর ফলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান ত্বক নিস্তেজ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এ ছাড়া খাদ্যতালিকায় তেল ও মাংসের পরিমাণ কমিয়ে শাকসবজির পরিমাণ বাড়ালেও সেটা আপনার ত্বকের জন্য উপকারী।   

নিয়মিত এক্সফোলিয়েট করুন

ত্বক নিস্তেজ, শুষ্ক ও প্রাণহীন হওয়ার হাত থেকে বাঁচাতে সপ্তাহে কমপক্ষে দুবার এক্সফোলিয়েশন করা উচিত। নিয়মিত এক্সফোলিয়েটিং ত্বকের কোষগুলোকে তরতাজা রাখতে সাহায্য করে এবং মৃত কোষ পরিষ্কার করে। মৃত কোষ সাধারণত ময়শ্চারাইজার বা সিরাম শোষণে বাধা দেয়। তবে স্ক্র্যাব নির্বাচনের সময় মুলতানি মাটি, আনারস বা অন্য কোনো প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট বেছে নেওয়াই ভালো।

ছবি: আজকের পত্রিকা

ঘাম নিয়ন্ত্রণে

এই ভ্যাপসা গরমে স্বাভাবিকভাবেই প্রচুর ঘাম হয়। অনেকে আবার একটু বেশি ঘামেন। এ কারণে সুতির কাপড় পরতে হবে। বেশি ঘাম হলে সঙ্গে সঙ্গেই কাপড় বদলে নিতে হবে। সম্ভব হলে পানি ফিটকিরি গুলিয়ে স্নান করতে পারেন। এতে ঘাম কমবে।   

ঘুমের মধ্যেও ত্বক আর্দ্র রাখুন

সকালে উঠেই যদি শুষ্ক, টান টান, নিস্তেজ ত্বক দেখতে না চান তাহলে এসি রুমে ঘুমাতে যাওয়ার আগে একটু ভারী ধরনের নাইট ক্রিম লাগান। এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখবে সারা রাত। তা ছাড়া ত্বকে পানির ভারসাম্যের মাত্রা বাড়াতেও সাহায্য করবে এ ধরনের নাইট ক্রিম। তাই আপনি জেগে উঠবেন নরম, কোমল আর স্বাস্থ্যোজ্জ্বল ত্বক নিয়ে।  

সূত্র: স্টাইলক্রেজ, হেলথলাইন ও অন্যান্য

সঠিক নিয়ম জানলে ভাত খেয়েও ঝরবে ওজন

এই গরমে সতেজতা আর আত্মবিশ্বাস দেবে সুগন্ধি

আজকের রাশিফল: মনের মেমোরি খালি করার আগে ফোনেরটা খালি করুন, নয়তো ধরা খাবেন

সকালের নাশতায় কমলা নাকি কলা—কোনটি দেবে অফুরন্ত শক্তি?

অকালে বয়সের ছাপ পড়ছে চেহারায় কিংবা খিটখিটে হচ্ছে মেজাজ? জেনে নিন কারণ

ব্রেকআপের পর মানুষ কেন চুল কেটে ফেলে বা চুলে রং করে, জেনে নিন কারণ

আজকের রাশিফল: সম্পর্কের রসায়ন আজ গোলমেলে, সৌভাগ্য দরজায় কড়া নাড়বে

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে গুরুত্ব বাড়বে, তবে অহংকারটা কমাতে হবে

গ্রীষ্মের ছাতা বাছাই করার আগে জেনে নিন

কেন মা-দাদিদের মতো ‘আদর্শ’ স্ত্রী চান পুরুষেরা, যে ব্যাখ্যা দিচ্ছেন মনোবিজ্ঞানীরা