হোম > জীবনধারা > জেনে নিন

সপ্তাহে এক দিন হেয়ার মাস্ক ব্যবহার করুন

শারমিন কচি 

শারমিন কচি। ছবি: সংগৃহীত

প্রশ্ন: আমার বয়স ৩৫ বছর। দু-একটা চুল পেকেছে। এত আগেই চুল পেকে যাওয়ার কারণ কী? পরিবারের আর কারও এত দ্রুততম সময়ে চুল পাকেনি।

সুবহু দিনার, ময়মনসিংহ

উত্তর: চুল পেকে যাওয়ার ক্ষেত্রে ভিটামিনের অভাব গুরুত্বপূর্ণ বিষয়। ফোলেট, ভিটামিন বি১২, ক্যালসিয়াম ও ভিটামিন ডি-র অভাবে অকালে চুল পাকে। ভিটামিন সি-জাতীয় খাবারের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বক ও চুলে পুষ্টি জোগাতে সহায়ক। অপুষ্টি, ভিটামিন ও মিনারেলের অভাবে অনেকের চুল অকালে পেকে যায়।

প্রশ্ন: এই ঋতুতে ত্বক শুষ্ক হয়ে উঠছে। ত্বক কোমল ও মসৃণ রাখতে কী করতে পারি?

পলাশ শিকদার, যশোর

উত্তর: ত্বকের কোমলতায় প্রতি রাতে এবং সকালে ডাবল ক্লিনজার ব্যবহার করতে হবে। এ জন্য প্রথমে অয়েল ও পরে ফোম ক্লিনজার ব্যবহার করতে হবে। এতে ত্বকের গভীর থেকে ময়লা ও অতিরিক্ত তেল সরে যায়। পরিচ্ছন্নতার পর সেরাম ও ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এ ছাড়া ১৫ দিন পর পর কিংবা প্রতি মাসে একবার ভালো কোনো স্যালন থেকে ফেশিয়াল করে নিন। আর বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।

পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ এবং স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

সহপাঠীর জন্মদিনে দাওয়াত না পেলে সন্তানকে কীভাবে বোঝাবেন

বিশ্বসেরা অলিভ অয়েল তৈরি হয় ইতালির যে গ্রামে

আজকের রাশিফল: হঠাৎ ফোনকলে থ মেরে যাবেন, হুটহাট প্রেম এড়িয়ে পয়সা বাঁচান

সমুদ্রের তলদেশে প্রাচীনতম জাহাজের সন্ধান, কী আছে এতে

ষষ্ঠীতে মিনিমাল লুকেই স্নিগ্ধ থাকুন

আজকের রাশিফল: গৃহশান্তির জন্য বিড়াল হোন, পাওনাদার দেখলে মুচকি হেসে সটকে পড়ুন

এক জোড়া পরিচ্ছন্ন হাতই সংক্রামক রোগের বিরুদ্ধে সেরা ঢাল​

ঘুমেরও আছে দেশভেদে আলাদা রীতি

পূজার ছুটিতেই বদলে ফেলুন সকালের অভ্যাস; জেনে নিন, সকালে যা করবেন, যা করবেন না

পূজায় গরদের শাড়িতে তেল-ঝোল লাগলে যা করবেন