হোম > জীবনধারা > জেনে নিন

মেকআপের আগে ত্বক প্রস্তুত করে নেওয়া জরুরি

শারমিন কচি

শারমিন কচি। ছবি: সংগৃহীত

প্রশ্ন: গরমে মেকআপ দীর্ঘস্থায়ী করার উপায় জানতে চাই। যত হালকা মেকআপ করি না কেন, বাসা থেকে বের হলে ঘেমে গলে যায়। আমার ত্বকে প্রচুর মরা কোষ জন্মায়। ফলে মেকআপ করার পর চিবুক, নাকের দুই পাশ ও গালের কোথাও কোথাও সাদা চামড়া ভেসে ওঠে। কী করতে পারি?

ঝুমা রায়, ঢাকা

উত্তর: মেকআপের আগে ত্বক প্রস্তুত করে নেওয়া জরুরি। মরা কোষ পরিষ্কার না করে মেকআপ করলে তা ভালোভাবে বসে না। তাই মেকআপের আগে ত্বকের মরা কোষ ঝরিয়ে ফেলতে হবে। এর জন্য প্রথমে ত্বকের উপযোগী ক্লিনজার দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নিতে হবে। এরপর প্রয়োজনমতো চিনির সঙ্গে নারকেল বা অলিভ অয়েল মিশিয়ে ত্বকে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করতে হবে চিনি গলে না যাওয়া পর্যন্ত। তারপর মুখ ধুয়ে তোয়ালে চেপে মুছে নিতে হবে। ভালো হয় যদি পাঁচ মিনিট গরম পানির ভাপ নেওয়া যায়। তাহলে ত্বকের উপরিভাগ নরম হবে এবং রোমকূপ খুলে যাবে। ভাপ নেওয়ার পর ত্বকের উপযোগী কোনো প্যাক লাগাতে পারেন। প্যাক তোলার পর বেশি করে পানির ঝাপটা দিন। মুখ মুছে অন্তত ৩ মিনিট বরফ ঘষুন পুরো মুখে। এতে খুলে যাওয়া রোমকূপ বন্ধ হবে ও ত্বকে মেকআপ ভালোভাবে বসবে। ফলে দীর্ঘক্ষণ মেকআপ ঠিক থাকবে। বরফ ঘষে নেওয়ার পর মুখ মুছে ভালো কোনো ময়শ্চারাইজার লাগাতে হবে। এরপর ত্বক তৈরি হবে মেকআপের জন্য।

পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

আজকের রাশিফল: সাবেক স্মৃতি ব্যাকুল করবে, একাকীত্বেই আনন্দ খুঁজুন

আসছে শীত, প্লেটে থাকুক সব রঙের সবজি

শীতের আগেই ঘর প্রস্তুতির কিছু জরুরি ধাপ

আজকের রাশিফল: কথার জাদুতে বাতাস বিক্রি করবেন, অফিসের গোপন খবরে কান দেবেন না

ছাইয়ের নিচে ঢাকা প্রাচীন রোমান নগরীর অন্দরমহল

মাসের শুরুতেই নতুন পোশাক কেনার কথা ভাবছেন? কেনার আগে যে বিষয়গুলো মনে রাখতে হবে

খালি পেটে অলিভ অয়েল শট, টিকটকের এই ট্রেন্ড কতটা নিরাপদ

আজকের রাশিফল: সঙ্গীর প্রশংসায় কার্পণ্য করলে সন্ধ্যায় ঝড়ের পূর্বাভাস

যেভাবে শুরু হয়েছিল হ্যালোউইনের জাদুকরি পোশাকের রেওয়াজ

কম বয়সে চুল পাকা ও চুল পড়ার সমস্যা কেবল জিনগত নয়