হোম > জীবনধারা

চাইলেই চক্কর হেলিকপ্টারে

গণেশ দাস, বগুড়া

পাখির চোখে পরিচিত জিনিস দেখার আলাদা এক মজা আছে। চাইলে এখন চেনা জগৎ পাখির চোখেই দেখা যাবে! 
হেলিকপ্টারে পরিচিত জায়গা ওপর থেকে দেখার সুযোগ করে দিচ্ছে বগুড়ার প্রতিষ্ঠান বিসিএল অ্যাভিয়েশন। টিএমএসএসের সহযোগী এ প্রতিষ্ঠানটি দুটি হেলিকপ্টার দিয়ে এই সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ২০১৭ সাল থেকে। ১০ ও ৮ মিনিটের প্যাকেজে নেওয়া যাবে এই সুযোগ। এই হেলিকপ্টার রাইড পাওয়া যাবে বগুড়ার পাঁচ তারকা হোটেল মম ইন থেকে। 

১০ মিনিটের প্যাকেজ
১০ মিনিটের প্যাকেজে দেখা যাবে মহাস্থানগড়, বেহুলা-লখিন্দরের বাসরঘর এবং বগুড়া শহর। এক সঙ্গে চারজন ওঠা যাবে একবারে।  

ব্যয়
১০ মিনিট আকাশে হেলিকপ্টারে 
ঘুরতে ব্যয় করতে হবে জনপ্রতি ৪ 

হাজার ৪০০ টাকা। চারজনের এই প্যাকেজ হেলিকপ্টার রাইডে ব্যয় করতে হবে ১৭ হাজার ৬০০ টাকা।

৮ মিনিটের প্যাকেজ
৮ মিনিটের প্যাকেজটিও চারজনের। এই রাইডে আকাশ থেকে বগুড়া শহর ছাড়া অন্য জায়গাগুলো 
দেখা যাবে। 

ব্যয়
চারজনের এই প্যাকেজে ব্যয় হবে ১৪ হাজার ৪০০ টাকা। 
এই হেলিকপ্টার রাইড পাওয়া যাবে সপ্তাহে তিন দিন—বৃহস্পতি, শুক্র ও শনিবার। 
অতি জরুরি পরিবহন বা পারিবারিক অনুষ্ঠানেও ভাড়া নেওয়া যায় এ হেলিকপ্টারগুলো। এ ছাড়া রয়েছে প্রতি বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে বগুড়া এবং শনিবার বগুড়া থেকে ঢাকা যাতায়াতের জন্য হেলিকপ্টার রাইডের ব্যবস্থা। চার আসনের হেলিকপ্টারের সিট অনুযায়ী রয়েছে ভাড়ার কম-বেশি।

ভাড়া
সামনের সিটের ভাড়া ১৪ হাজার, পেছনের সিট ১২ হাজার এবং মাঝখানের সিটের ভাড়া ১১ হাজার টাকা। সপ্তাহের এই দুই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যে কেউ হেলিকপ্টারে চড়ে ঢাকা-বগুড়া যাতায়াত করতে পারবেন।
বিসিএল সিভিল অ্যাভিয়েশনের ডেপুটি ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন জানান, এই সুবিধাগুলো ছাড়াও জরুরি প্রয়োজনে যে কেউ হেলিকপ্টার নিয়ে ঢাকায় যেতে চাইলে গুনতে হবে ১ লাখ ৩০ হাজার টাকা। যদি শুক্রবার কিংবা যেকোনো সরকারি ছুটির দিন হয়, তাহলে আরও ১৫ হাজার টাকা যোগ হবে।

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—মানে কী জানেন

জেনে নিন, আসছে শীতে শরীর ও মনকে চাঙ্গা রাখার উপায়

জেনে নিন হ্যালোইনের জনপ্রিয় খাবার কুমড়ার পাইয়ের রেসিপি

ভালোবাসার অন্তহীন লড়াইতে একা ক্রিস্টিন দাউদ

সঙ্গীর মন ভালো করতে ডিনার ডেটের আয়োজন, যা মনে রাখা জরুরি

বিমান থেকে বিমানবন্দর, সেরা খাবারের খেতাব পেল কারা

পেট ভরপুর অথচ শরীর ক্লান্ত, জানুন এর রহস্য কী

আজকের রাশিফল: পকেট খালি হলেও মন থাকবে দরিয়া, দিবাস্বপ্ন দেখতে গিয়ে বাস মিস

প্রতারক জীবনসঙ্গী কি সত্যিই কখনো বিশ্বস্ত হয়ে উঠতে পারেন? যেভাবে বুঝবেন

হেমন্তে ত্বকের যত্নে যে প্রসাধনীগুলো এড়িয়ে চলা উচিত