হোম > চাকরি > বেসরকারি

রূপায়ণ গ্রুপে চাকরি, বেতন সর্বোচ্চ ১ লাখ ১০ হাজার

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ণ গ্রুপ। প্রতিষ্ঠানটির সেলস বিভাগে ‘এজিএম (ক্লাস্টার হেড)’ পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।

বিভাগ: সেলস।

পদের নাম: এজিএম (ক্লাস্টার হেড)।

পদসংখ্যা: ৫টি।

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ ইন মার্কেটিং।

অভিজ্ঞতা: কমপক্ষে ১৩ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিস।

প্রার্থীর ধরন: পুরুষ।

বয়সসীমা: কমপক্ষে ৩৫ বছর।

কর্মস্থল: ঢাকা (উত্তরা-১২)।

বেতন: ৮০,০০০–১,১০,০০০ টাকা।

অন্যান্য সুবিধা: ভ্রমন ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতিবছর ইনক্রিমেন্ট, কোম্পানির পরিবহনে আসন খালি থাকা সাপেক্ষে যাতায়াতের (পিক অ্যান্ড ড্রপ) সুবিধা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬।

সূত্র: বিডিজবস

আরও পড়ুন:

শিক্ষক নেবে বগুড়া আর্মি মেডিকেল কলেজ

সিটি গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

নগদে নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

‘অফিসার’ নেবে ট্রান্সকম গ্রুপ, রয়েছে সপ্তাহে ২ দিন ছুটি

‘অফিসার’ নেবে আকিজ বশির গ্রুপ, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

অফিসার নেবে ওয়ালটন, অভিজ্ঞতা ছাড়া আবেদনের সুযোগ

৭ জেলায় নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, অভিজ্ঞতা ছাড়া আবেদনের সুযোগ

আকিজ গ্রুপে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত

আকর্ষণীয় বেতনে কর্মী নেবে এসিআই, আবেদন অনলাইনে

নিয়োগ দিচ্ছে নগদ, রয়েছে বার্ষিক ইনক্রিমেন্টসহ বিমার সুবিধা