হোম > চাকরি > বেসরকারি

নিয়োগ দিচ্ছে এসিআই, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক 

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ওয়্যারহাউস (ফার্মা বিজনেস) বিভাগে ‘অফিসার/সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২২ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিভাগ: ওয়্যারহাউস (ফার্মা বিজনেস)।

পদের নাম: অফিসার / সিনিয়র অফিসার।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে।

অভিজ্ঞতা: ১-২ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিস।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: নারায়ণগঞ্জ।

বেতন: আলোচনা সাপেক্ষে।