আকিজ ভেঞ্চার লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিভাগ: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (কমার্শিয়াল-ইমপোর্ট)।
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ।
পদসংখ্যা: একটি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস।
অভিজ্ঞতা: সর্বোচ্চ তিন বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মক্ষেত্র: অফিস।
বয়সসীমা: ২৬–৩৫ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: ৩০,০০০–৫০,০০০ টাকা (মাসিক)।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম।
আরও পড়ুন: