হোম > চাকরি > বেসরকারি

আজকের পত্রিকায় চাকরির সুযোগ, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

চাকরি ডেস্ক 

আজকের পত্রিকার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও সোশ্যাল মিডিয়া বিভাগে ‘জুনিয়র এক্সিকিউটিভ-সোশ্যাল মিডিয়া’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ-সোশ্যাল মিডিয়া।

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা

সংবাদপত্র/ম্যাগাজিন, অনলাইন নিউজ/পোর্টাল বা ডিজিটাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া পরিচালনা ও কনটেন্ট তৈরির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

কাজের ধরন

Facebook, Instagram, X (Twitter)-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সঠিক সময়ে এবং উপযুক্ত পাঠকগোষ্ঠীকে লক্ষ্য করে নিয়মিত কনটেন্ট প্রকাশ করা।

সংবাদ ও চলমান ট্রেন্ড অনুযায়ী আকর্ষণীয় ক্যাপশন, হেডলাইন, হ্যাশট্যাগ এবং Call-to-Action (CTA) তৈরি করা।

Meta Business Suite, YouTube Studio এবং সংশ্লিষ্ট টুল ব্যবহার করে পোস্ট শিডিউলিং, পারফরম্যান্স মনিটরিং ও অডিয়েন্স ইনসাইট বিশ্লেষণ করা।

সংবাদ অনুযায়ী সোশ্যাল মিডিয়া কার্ড, থাম্বনেইল ও অন্যান্য ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করা।

ট্রেন্ডিং ও ব্রেকিং নিউজ, ভাইরাল কনটেন্ট, প্রতিযোগী সংবাদমাধ্যমের কার্যক্রম এবং অডিয়েন্সের আচরণ পর্যবেক্ষণ করা।

দক্ষতা ও অতিরিক্ত যোগ্যতা

Photoshop-এ দক্ষতা থাকতে হবে।

অনলাইন নিউজ মিডিয়া, সংবাদ পরিবেশন এবং ডিজিটাল কনটেন্ট সম্পর্কে ভালো ধারণা।

সোশ্যাল মিডিয়ার পারফরম্যান্স ডেটা বিশ্লেষণ করে কনটেন্টের কার্যকারিতা মূল্যায়নের সক্ষমতা।

প্রশিক্ষণ: প্রাসঙ্গিক প্রশিক্ষণ বা সার্টিফিকেশন থাকলে সিভিতে উল্লেখ করতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

আকর্ষণীয় বেতন। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থা, বার্ষিক ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব ভাতার সুবিধা রয়েছে।

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মস্থল: ঢাকা (বনশ্রী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা career@ajkerpatrika.com ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের সময় ই-মেইলের সাবজেক্টে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৬।

কর্মী নেবে মেঘনা গ্রুপ, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

স্কয়ার ফুডে চাকরি, আবেদন অনলাইনে

অ্যাকশনএইডে নিয়োগ বিজ্ঞপ্তি, মাসিক বেতন প্রায় ৫০ হাজার টাকা

সপ্তাহে দুই দিন ছুটিসহ নগদে চাকরি, আবেদন চলছে

আজকের পত্রিকায় চাকরির সুযোগ

স্নাতক পাসেই নিয়োগ দিচ্ছে এসিআই, আবেদন অনলাইনে

কর্মী নেবে আকিজ বশির গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

আবুল খায়ের গ্রুপে চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

নাবিল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, রয়েছে বাৎসরিক বেতন বৃদ্ধিসহ চিকিৎসা ভাতা